মুরগি কিনতে গিয়ে এক ক্রেতার কিলঘুষিতে প্রাণ গেলো আরেক ক্রেতার

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৪২ পিএম

কিশোরগঞ্জে মুরগি কিনতে গিয়ে সিরিয়াল আগে-পরে নিয়ে তর্কের জেরে এক ক্রেতার কিল-ঘুষিতে প্রাণ হারিয়েছেন আরেক ক্রেতা।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) জেলার ইটনা উপজেলার সদর ইউনিয়নের দিঘীরপাড় আলগাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম  আইয়ুব আলী (৬৮)। উপজেলার সদর ইউনিয়নের এয়াকুব আলীর ছেলে।

‎স্থানীয়রা জানায়, আফজাল মিয়ার খামারে মুরগি কিনতে যান আইয়ুব আলী। এ সময় সিরিয়াল নিয়ে আরেক ক্রেতা মুজিবুর মিয়ার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মুজিবুর মিয়ার ছেলেরা আইয়ুব আলীর ওপর কিলঘুষি ও মারধর শুরু করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‎নিহতের স্বজন বাহার উদ্দিন জানান, মুরগি কেনার সময় সিরিয়াল নিয়ে তর্কের জেরে মুজিবুর মিয়ার ছেলে সাব্বিরসহ তিন থেকে চার জন মিলে আইয়ুব আলীকে পিটিয়ে হত্যা করেছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

‎ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. কাওসার আহমেদ জানান, রোগীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। এরপরও পরীক্ষা-নিরীক্ষা করে তার মৃত্যু নিশ্চিত করা হয়।

‎ইটনা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল হাসিম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

একাত্তর/এসি
কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে বরযাত্রীর মাইক্রোবাসের গতিরোধ ও ভাঙচুর চালিয়ে এক নববধূকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে প্রেমিক ও তার সঙ্গীদের বিরুদ্ধে। 
কিশোরগঞ্জের কটিয়াদীতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন সৈকতকে (৩৮) এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে ‘চোখে চোখে’ নজরদারিতে রাখতে জনগনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর