রূপগঞ্জে এক মাসে ছয় বাড়িতে ডাকাতি, এবার শিকার লন্ডন প্রবাসী

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গত এক মাসে উপজেলার আলাদা স্থানে ছয়টি ডাকাতির ঘটনা ঘটেছে। সবশেষ শুক্রবার (২৪ এপ্রিল) দিবারাতে রাতে এক লন্ডন প্রবাসীর বাড়িতে ডাকাতি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা লুটে নিয়েছে সশস্ত্র ডাকাত দল। ভুক্তভোগীদের অভিযোগ, বিপদের সময় সরকারি জরুরি সেবা ৯৯৯-এ কল দিলেও পুলিশের কোনো সাড়া মেলেনি।

শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ছোট দরিকান্দি এলাকায় লন্ডন প্রবাসী হাফিজুর রহমান হিরণ মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।

তিনি জানান, মাত্র এক সপ্তাহ আগে তিনি লন্ডন থেকে দেশে ফিরেছেন। রাত আড়াইটার দিকে আট থেকে ১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা পিস্তল ঠেকিয়ে পরিবারের সবাইকে জিম্মি করে আলমারি ভেঙে নগদ ২৭ লাখ টাকা, ২৫ ভরি স্বর্ণালঙ্কার ও সাড়ে চার হাজার পাউন্ডসহ বিভিন্ন মালামাল লুটে নেয়।

ভুক্তভোগী পরিবার জানায়, ঘটনার সময় বারবার ৯৯৯-এ কল করলেও পুলিশের কোনো সহায়তা তারা পাননি। পরে থানায় যোগাযোগ করা হলে পুলিশ বিষয়টি পরে দেখবে বলে জানায়। সকালে এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, ডাকাতির ঘটনায় অভিযোগ পেয়েছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মালামাল উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে।

এদিকে গত এক মাসে রূপগঞ্জে ছয়টি ডাকাতির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। একের পর এক এমন ঘটনার পরও পুলিশের কার্যকর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। জানমালের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে পুরো রূপগঞ্জবাসীর।

একাত্তর/এসি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ছয় লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। জাল ভিসা ও বিমানের টিকেট নিয়ে বিমানবন্দরে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পরিবারের জমি দখল নিতে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় এক ইউনিয়ন যুবদলের সভাপতি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘প্রিমিয়ার স্টিল অ্যান্ড রোলিং মিল’-এ লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে গুরুতর চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে (১৫) তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর