পুরোপুরি নিভেছে সুন্দরবনের আগুন: বন বিভাগ

আপডেট : ০৬ মে ২০২৪, ০১:০৯ পিএম

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়েছে এবং বনের কোথাও আর ধোঁয়াও দেখা যাচ্ছে না বলে জানিয়েছেন বন বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

আগুনে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনের জৈববৈচিত্র্য ও গাছপালার ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য সোমবার বিকাল নাগাদ প্রধান বন সংরক্ষকের পক্ষ থেকে বিশেষজ্ঞদের নিয়ে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হবে বলে জানানো হয়েছে।

খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো বলেন, সুন্দরবনে এই মুহূর্তে আগুনের অস্তিত্ব নেই। কোথাও ধোঁয়াও দেখা যাচ্ছে না।

সোমবার সকাল থেকে অগ্নিকাণ্ডের বিভিন্ন এলাকায় পানি ছিটানোর কাজ শুরু হয়। সকাল সাতটার দিকে বনের দুই থেকে তিনটি স্থানে ধোঁয়া দেখা দিলে, সঙ্গে সঙ্গে পানি ছিটিয়ে ধোঁয়া বন্ধ করা হয়েছে।

এদিকে ড্রোন দিয়ে আগুনে পোড়া এলাকা পর্যবেক্ষণ করা হচ্ছে। এ জন্য বন বিভাগের ৫০ সদস্যকে নিয়ে ২৫টি টিম গঠন করা হয়েছে। ওই টিমের সদস্যরা আগামী দুইদিন সার্বক্ষণিক ওই এলাকা পর্যবেক্ষণ করবে।

শনিবার দুপুর নাগাদ আমরবুনিয়া এলাকায় আগুন ও ধোঁয়া দেখে বনকর্মীরা ছুটে গিয়ে নেভানোর চেষ্টা করে। সঙ্গে যোগ দেয় স্থানীয় গ্রামবাসীও। তবে তাতে আগুন নেভানো যায়নি। সন্ধ্যায়ই ঘটনাস্থলে পৌঁছায় বনরক্ষী ও থানা পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। তবে রাতের কাজ শুরু না করে তারা ফিরে যান।

রোববার সকাল সাতটা থেকে সমন্বিতভাবে শুরু হয় আগুন নেভানোর কাজ। বনরক্ষী ও ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নেভাতে যোগ দেয় নৌবাহিনী, কোস্টগার্ড ও বিমান বাহিনীর একটি হেলিকপ্টার।

সারাদিন চেষ্টার পর রোববার রাতে আগুন নিয়ন্ত্রণে আনার খবর দেয়া হয়। রাতে বিরতির পর সোমবার সকাল সাতটা থেকে আবারও আগুন নেভানোর কাজে হাত দেয় বনবিভাগ, নৌবাহিনী ও ফায়ার সার্ভিস। তাদের সহযোগিতা করছেন স্থানীয় বাসিন্দারাও।

বন বিভাগের বিভিন্ন কর্মকর্তারা জানান, বনের প্রায় পাঁচ একর এলাকায় দুইদিন ধরে বিক্ষিপ্ত ভাবে আগুন জলে। মাটিতে পড়ে থাকা লতাপাতা, ডালপালা আর মাটির নিচে গাছের শিকরের মধ্যে আগুনের বিস্তৃতি ছড়িয়ে পড়ে।

আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে ওই জায়গার চারদিক থেকে প্রায় পাঁচ একর জায়গা জুড়ে ফাইয়ার কাটা হয়। যেখানে আগুন রেগেছে সেই এলাকাটি সুন্দরবনের লোকালয় সংলগ্ন উঁচু হয়ে যাওয়া বনভূমি। ওই স্থানটি নিয়মিত জোয়ারের পানিতে প্লাবিত হয় না।

ফলে সেখানে কয়েক ইঞ্চি পুরো মরা পাতা এবং ডালপালার আস্তর জমে রয়েছে। আগুন গাছের উপরে বা ডালপালায় ছড়িয়ে না পড়ে শুধু মাত্র মাটির উপর বিক্ষিপ্ত ভাবে বিস্তৃত হয় বলে বন কর্মকর্তারা জানান।

সুন্দরবনে কীভাবে আগুন লাগলো, কত এলাকাজুড়ে ছড়িয়েছে এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখতে রোববার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে বনবিভাগ।

খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো বলেন, বন বিভাগের তদন্ত কমিটি কাজ শুরু করে দিয়েছে। তারা অগ্নিকাণ্ডের এলাকা ঘুরে দেখছে এবং বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করছে। তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে।

বন কর্মকর্তারা ধারণা করছেন, বনের ওই এলাকায় মাটির উপর কয়েক ইঞ্চি পুরু জৈব পদার্থ মজুদ হয়েছে। সেখানে মিথেন গ্যাস মজুদ হয়ে আগুন লাগতে পারে। তবে মৌয়ালদের মৌচাক ভাঙার আগুন থেকে অথবা কারো বিড়ি-সিগারেটের অংশ থেকেও অগ্নিকাণ্ড ঘটতে পারে।

এদিকে প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী বলেন, আগুনে সুন্দরবনের জীববৈচিত্র্যের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য সোমবার বিকাল নাগাদ বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে।

ওই কমিটির সদস্যরা সরজমিনে ঘুরে দেখে জীববৈচিত্র্যের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের পাশাপাশি নানা বিষয়ে সুপারিশ করবে বলেও জানান প্রধান বন সংরক্ষক। 

আরবি
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
সুন্দরবনে হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকা পড়ে আহত হওয়া সেই বাঘিনী দীর্ঘ চিকিৎসা শেষে পুরোপুরি সুস্থ হয়ে আবারও তার প্রাকৃতিক আবাসে ফিরে গেছে। 
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
পূর্ব সুন্দরবন থেকে অপহৃত হওয়ার তিন দিন পর মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন পাঁচ জেলে। বুধবার (১৭ জুন) সকালে বনদস্যুদের কবল থেকে তারা ছাড়া পান। তবে মুক্তি পেয়ে ফিরে আসা জেলেদের মধ্যে একজন দস্যুদের মারধরে...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর