খুলনায় ‘নারায়ে তাকবির’ স্লোগান দিয়ে আওয়ামী লীগ অফিসে হামলা

আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ০১:০৯ পিএম

কোটা আন্দোলনকারীদের সর্বাত্মক অবরোধের মধ্যে খুলনায় আওয়ামী অফিসে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

রোববার দুপুর বারোটার দিকে খুলনার শঙ্খ মার্কেটের জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে তারা আগুন ধরিয়ে দেয়া আন্দোলনকারীরা।

এ সময় তারা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’ বলে স্লোগান দেয়। এ সময় আন্দোলনকারীরা সরকারের পতন ও জাতীয় সরকার গঠন নিয়েও বিভিন্ন স্লোগান দেয়।

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী এদিন সকাল থেকেই দলে দলে আন্দোলনকারীরা নগরীর শিববাড়ি মোড়ে জড়ো হতে থাকে। এরপর বেলা সাড়ে এগারোটার দিকে শিববাড়ি মোড় থেকে মিছিল নিয়ে আওয়ামী লীগ অফিসে হামলা চালায়।

এদিকে সরকার পতনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের দেশের মেডিকেল শিক্ষার সর্বোচ্চ বিদ্যাপীঠ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে হামলা চালানো হয়েছে।

হাসপাতালের ভেতরে ঢুকে ভাঙচুর চালানো হয়েছে। আগুন দেওয়া হয়েছে সেখানে থাকা বেশ কয়েকটি বাসে।

হামলা চালানো হয়েছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। সেখানকার প্রবেশের প্রধান ফটকে ইটপাটকেল ও লাঠিসোটা দিয়ে ভাঙার চেষ্টা করেছে আন্দোলনকারীরা।

আরবি
স্বৈরাচার আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 
খুলনা নগরীর একটি মসজিদে ফজরের নামাজ চলাকালে দুই মুসল্লিকে গুলি করেছে সন্ত্রাসীরা। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বাগেরহাটের হজরত খানজাহান আলী (র.)-এর মাজার সংলগ্ন দিঘির আলোচিত কুমিরটিকে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর