পুকুরে মিললো নিখোঁজ শিশুর হাত-পা বাঁধা মরদেহ

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৯:০৮ পিএম

সাতক্ষীরায় পুকুর থেকে নিখোঁজ একটি শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে থানায় ডেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে জেলার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের আগরদাড়ী গ্রামের পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশুটির নাম নুসরাত জাহান রাহি (৯)। সে ওই এলাকার রবিউল ইসলাম রুবেল মেয়ে এবং আগরদাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবারের বরাত দিয়ে আশাশুনি থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, শিশুটি সকালে পাশের বাড়িতে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। এর কিছুক্ষণ পর নিখোঁজ হয়। দুপুর একটার দিকে বাড়ির পাশে মাওলানা সোলায়মান আজিজের পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখেন সোলায়মানের স্ত্রী। সে সময় শিশুটির হাত-পা দড়ি দিয়ে বাঁধা ছিল। পরে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

সাতক্ষীরা সহকারী পুলিশ সুপার (তালা ও আশাশুনি সার্কেল) হাসানুর রহমান,জানান, এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় আনা হয়েছে। 

একাত্তর/আরএ
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর