পূর্ব সুন্দরবনে রেড অ্যালার্ট

আপডেট : ২৮ মার্চ ২০২৫, ১১:১৯ পিএম

পূর্ব সুন্দরবনে রেড অ্যালার্ট জারি হয়েছে। সীমিত করা হয়েছে বনরক্ষীদের ছুটিও। সাম্প্রতিক সুন্দরবনে অগ্নিকাণ্ড ও ঈদকে সামনে রেখে শিকারিদের হরিণ শিকার প্রতিরোধে সুন্দরবন বিভাগ এ সিদ্ধান্ত নিয়েছে।

বনবিভাগ সূত্রে জানা যায়, গত এক সপ্তাহে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ির টেপারবিল ও ধানসাগর ফরেস্ট টহল ফাঁড়ির শাপলার বিলের তেইশেরছিলায় দুই দফা আগুন লাগে। বনবিভাগ ও ফায়ার সার্ভিসের ৬ দিনের প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়েছে। আগুনে বনের ব্যাপক ক্ষতি হয়েছে। পুড়ে গেছে প্রায় ৬ একর বনভূমির গাছপালা।

অপরদিকে, গত কিছুদিন ধরে সুন্দরবনে হরিণ শিকারিদের দৌরাত্ম্যও বেড়েছে। অনেক জায়গায় হরিণের মাংস উদ্ধার হয়েছে। ঈদের আগে সুন্দরবন সংলগ্ন লোকালয়ে গোপনে রাতের আঁধারে হরিণের মাংস বিক্রির খবর পাওয়া যাচ্ছে। দূরদূরান্ত থেকে এসে মানুষজন হরিণের মাংস কিনে নিয়ে যায়।

ঈদকে সামনে রেখে চোরাশিকারীরা সুন্দরবনে হরিণসহ বন্যপ্রাণী শিকারে আরো বেপরোয়া হয়ে উঠেছে। এ কারণে দস্যু ও শিকারিদের প্রতিরোধে সুন্দরবন বিভাগ রেড অ্যালার্ট জারিসহ বনরক্ষীদের ছুটি সীমিত করার ঘোষণা দিয়েছে।

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব বলেন, ঈদকে সামনে রেখে চোরাশিকারিদের ধরতে সুন্দরবনের সকল টহল ফাঁড়ি ও স্টেশনের বন কর্মকর্তা ও বনরক্ষীদের বিশেষ নজরদারি চালাতে বলা হয়েছে। বনরক্ষীরা তাদের টহল কার্যক্রম জোরদার করেছে।

পূর্ব সুন্দরবন বিভাগ বাগেরহাটের  বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নুরুল করীম বলেন, সুন্দরবনে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সীমিত করা হয়েছে বনরক্ষীদের ছুটি। বিশেষ জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ছুটি দেয়া হবে না। ঈদকে সামনে রেখে প্রতি বছর চোরাশিকারি চক্র মাথা চাড়া দিয়ে ওঠে। তাছাড়া শুষ্ক মৌসুমে একটি চক্র বনে আগুন ধরায়। এদের প্রতিরোধে বনরক্ষীদের বিশেষ টহল কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেয়া হয়েছে।

একাত্তর/আরএ
সুন্দরবনে হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকা পড়ে আহত হওয়া সেই বাঘিনী দীর্ঘ চিকিৎসা শেষে পুরোপুরি সুস্থ হয়ে আবারও তার প্রাকৃতিক আবাসে ফিরে গেছে। 
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
পূর্ব সুন্দরবন থেকে অপহৃত হওয়ার তিন দিন পর মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন পাঁচ জেলে। বুধবার (১৭ জুন) সকালে বনদস্যুদের কবল থেকে তারা ছাড়া পান। তবে মুক্তি পেয়ে ফিরে আসা জেলেদের মধ্যে একজন দস্যুদের মারধরে...
সুন্দরবনের জয়মনির ঘোল কোস্ট গার্ড স্টেশন হারবারিয়ায় একদল দুর্বৃত্তরা হামলা ও ভাঙচুর চালিয়েছে। তবে আইন-শৃঙ্খলা রক্ষায় বাহিনীটির কার্যক্রম অব্যাহত রয়েছে। 
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর