স্ত্রী-সন্তান পথেই শেষ, ঈদ হচ্ছে না বাবারও

আপডেট : ২৮ মার্চ ২০২৫, ০১:২৪ পিএম

কুষ্টিয়ায় ঈদে বাড়ি ফেরা এক দম্পতির মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় স্ত্রী ও সন্তান নিহত হয়েছেন। ওই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাবাও। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে জেলা শহরের বাইপাস সড়কের ত্রিমোহনী এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইতি খাতুন (৩০) ও সন্তান আহনাফ (৩)। আহতের নাম আব্দুল কাদের। তিনি বগুড়ার একটি ফিড কোম্পানিতে কর্মরত। ওই দম্পতির বাড়ি কুষ্টিয়া শহরের কোর্টপাড়া গোশালা এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে কাদের স্ত্রী-সন্তানকে নিয়ে ঈদের ছুটিতে বগুড়া থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। ওই এলাকার পৌঁছালে বাইপাস সড়কের প্রবেশ মুখে একই দিক থেকে ছেড়ে আসা সবজি বোঝাই ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে তার স্ত্রী ও সন্তান ঘটনাস্থলেই নিহত হন। 

কুষ্টিয়া  হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ সৈয়দ আল মামুন জানান, আব্দুল কাদেরের অবস্থাও গুরুতর। তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

একাত্তর/এসি
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর