নারী নিয়ে রেস্ট হাউজে যাওয়া ওসি প্রত্যাহার

আপডেট : ০৭ জুলাই ২০২৫, ০৭:৪৩ পিএম

যশোর পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউজে অনাকাঙ্খিত ঘটনায় ঝিনাইদহের মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামকে পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপারকে প্রধান করে তিন সদস্যের তদন্ত টিম গঠন করা হয়েছে। 

সোমবার (৭ জুলাই) সকালে ওসি মহেশপুরকে থানা থেকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।  

রেস্ট হাউজের সিসিটিভির ভিডিও ভাইরালের পর তোলপাড় সৃষ্টি হলে পুলিশের পক্ষ থেকে এ ব্যবস্থা নেওয়া হলো।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, গত ৩০ জুন যশোর পানি উন্নয়ন বোর্ডের পরিদর্শন বাংলো রেস্ট হাউজে স্ত্রী পরিচয়ে অন্য এক নারীকে নিয়ে অবস্থান করছিলেন ওসি সাইফুল। পরে কিছু যুবক তাকে অবরুদ্ধ ও লাঞ্ছিত করে। 

অভিযোগ আছে, মোটা অঙ্কের টাকার বিনিময়ে রফাদফা করে রেস্ট হাউজের পেছনের দরজা দিয়ে তাদের বের করে দেওয়া হয়েছে। 

একাধিক সূত্রের দাবি, পানি উন্নয়ন বোর্ডের সিসিটিভির ফুটেজ ফাঁস হলে ঘটনার সত্যতা বের হয়ে পড়ে। তখন থেকেই যশোর ও ঝিনাইদহ জেলাজুড়ে তোলপাড়ের সৃষ্টি হয়। পরে যশোর জেলা পুলিশ ও ঝিনাইদহ জেলা পুলিশে জানালে তারা তদন্তে মাঠে নামেন। 

এ বিষয়ে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া জানান, আমরা ঘটনা তদন্ত করেছি। প্রাথমিকভাবে কিছু তথ্য আসায় এবং পুলিশের ভাবমূর্তি রক্ষায় অভিযুক্তকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত কমিটি দ্রুত প্রতিবেদন জমা দেবে। 

একাত্তর/এসি
ব্রাহ্মণবাড়িয়া ও ঝিনাইদহে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।  সোমবার (২৯ জুন) সকালে এই দুর্ঘটনাগুলো ঘটে। 
একই আবহে ঝিনাইদহের কালীগঞ্জে আয়োজিত ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচও শেষ হয়েছে গোলশূন্য সমতায়। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের সমর্থকদের উপস্থিতিতে জমে ওঠা ম্যাচে কেউই জয়ের স্বাদ পায়নি। 
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ছাত্রদল নয়, বরং জামায়াত-শিবিরের ক্যাডাররা ডিম নিক্ষেপ ও হামলা করেছে বলে অভিযোগ তুলেছেন বিএনপি নেতা ও গণঅধিকার পরিষদের সাবেক...
বাংলাদেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন বলেই অনেক মামলায় রাষ্ট্রপক্ষ হেরে যায় বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর