মুক্তিপণ দিয়ে ফিরলেন সুন্দরবনের ১৪ জেলে, জিম্মি আরও ১২

আপডেট : ০৪ মার্চ ২০২৬, ১১:০০ পিএম

সুন্দরবনে অপহৃত হওয়ার প্রায় তিন সপ্তাহ পর মুক্তিপণ দিয়ে বনদস্যুদের কবল থেকে ফিরে এসেছেন ১৪ জন জেলে। বনদস্যু বাহিনীকে জনপ্রতি ৭০ থেকে ৮০ হাজার টাকা করে মুক্তিপণ দিতে হয়েছে বলে জানা গেছে। 

মঙ্গলবার (৩ মার্চ) সকালে তারা নিজ নিজ চরে ফিরে আসেন। তবে এখনো দুই মহাজনের আরও ১২ জন জেলে দস্যুদের হাতে জিম্মি রয়েছেন বলে খবর পাওয়া গেছে।

ফিরে আসা জেলেরা নারিকেলবাড়িয়া ও শেলার চরের শুঁটকি ব্যবসায়ী মিজান মালি, শাহিনুর মালি, হাবিব ও রবির মহাজনের লোক। 

বুধবার (৪ মার্চ) বিকেলে শেলার চরের ব্যবসায়ী আরিফ হোসেন মিঠুর এক অডিও বার্তায় এই তথ্য জানিয়েছেন।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি রাতে বনদস্যু করিম শরীফ বাহিনী শেলার চর শুঁটকি পল্লীতে হানা দিয়ে একটি ট্রলারসহ ছয় জেলেকে অপহরণ করে। এরপর ১৬ ফেব্রুয়ারি রাতে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বনদস্যু জাহাঙ্গীর ও সুমন বাহিনী ২০টি ট্রলার থেকে আরও ২০ জেলেকে তুলে নিয়ে যায়।

ফিরে আসা ১৪ জন বাদেও আলোরকোলের রফিকুল ও খালেক মহাজনের অধীনস্থ আরও ১২ জন জেলে এখনো বনদস্যুদের হাতে জিম্মি রয়েছেন। তাদের মুক্তির বিষয়ে পরিবার ও মহাজনদের মধ্যে চরম উদ্বেগ কাজ করছে।

দুবলার চরের বিশেষ টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ফরেস্ট রেঞ্জার) মিল্টন রায় জানান, চাহিদা অনুযায়ী চাঁদা না পাওয়ায় দস্যুরা আবারও শুঁটকি পল্লীতে হানা দিয়ে ব্যাপক সংখ্যক জেলে অপহরণের হুমকি দিয়েছে। এই খবর ছড়িয়ে পড়ার পর দুবলার চরাঞ্চলের শুঁটকি উৎপাদনকারী জেলেদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

সুন্দরবনে দস্যু নির্মূলে কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান শুরু হলেও পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জ এলাকায় তার কোনো প্রভাব পড়েনি বলে অভিযোগ উঠেছে। বন কর্মকর্তাদের মতে, বর্তমানে শরণখোলা রেঞ্জ দস্যুদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। তারা জেলে অপহরণের পাশাপাশি মহাজনদেরও নানাভাবে হুমকি দিচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে শরণখোলা রেঞ্জে দ্রুত কার্যকর অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

একাত্তর/এসি
দীর্ঘ তিন মাসের নীরবতা কেটে আবারও কোলাহল ও কর্মচাঞ্চল্যে ফিরছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে। গত এক জুন থেকে কার্যকর হওয়া নিষেধাজ্ঞা শেষ হওয়ায় এক সেপ্টেম্বর থেকে সুন্দরবনে পুনরায় প্রবেশের সুযোগ...
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সুন্দরবনে নৌকাডুবির ঘটনায় মাঝিসহ ৯ জনকে উদ্ধার করেছে বাগেরহাট নৌ-পুলিশ ও মংলা কোস্টগার্ড।
বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র বৈরী আবহাওয়ার জেরে সুন্দরবনে আশ্রয় নিয়ে শেষ রক্ষা হলো না জেলেদের। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের নারকেলবাড়িয়া ও কালামেয়া বনাঞ্চল থেকে সশস্ত্র বনদস্যু ‘বড়...
সুন্দরবনে এক শতকেরও বেশি সময় ধরে দাপিয়ে বেড়ানো ঐতিহাসিক ও বিলাসবহুল দুটি লঞ্চ ‘এমএল বনরানী’ ও ‘এমএল বনকন্যা’ নিলামে বিক্রি করে দিয়েছে বন বিভাগ। সঠিক রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে দীর্ঘদিন অচল ও...
চীন-নেপাল সীমান্তে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে নিহতের সংখ্যা বেড়ে ১,১৩০ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৪,৫০০ জন। বুধবার উভয় দেশের সরকারি সংস্থা থেকে প্রকাশিত সর্বশেষ...
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
মিশরের দক্ষিণ সিনাই শাসনবিভাগে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত এবং আরও ২৮ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
আসন্ন স্থানীয় নির্বাচন উপলক্ষে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর