জামালপুরে শত্রুতার বলি চার বছরের শিশু, গ্রেপ্তার দুই

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২২ পিএম

জামালপুরে পরিবারের সঙ্গে শত্রুতার জেরে চার বছরের একটি শিশুকে হত্যা করা হয়। পরে মরদেহে ব্যাটারির পানি ঢেলে কচুরিপানা দিয়ে ঢেকে রাখে হত্যাকারীরা। হত্যার পরের দিন তারা মরদেহ বাড়ির সামনে ফেলে রাখে। এ ঘটনায় মামলার পর র‌্যাব দুই জনকে গ্রেপ্তার করেছে।

রোববার রাতে কুড়িগ্রামের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন- জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার কদমতলা এলাকার সবুজ মিয়া ও কুড়িগ্রাম জেলার দুশমারা এলাকার আবুল কাশেম। তিনিই এ হত্যার মূলহোতা।

নিহত শিশুটির নাম নুসরাত জাহান হাবিব (৪)। সে দেওয়ানগঞ্জের বাঘারচর বেপারীপাড়া গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে। ৯ সেপ্টেম্বর নিখোঁজ হয় শিশুটি।

সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান।

তিনি জানান, নিখোঁজের পরদিন (১০ সেপ্টেম্বর) শিশুটির বাবা দেওয়ানগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন এবং ১১ সেপ্টেম্বর তাদের বাড়ির কাছ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ১২ সেপ্টেম্বর অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে অপহরণসহ হত্যা মামলা দায়ের করা হয়। পরে র‌্যাবের তদন্তে দুই জনকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার সবুজের বরাত দিয়ে র‌্যাব জানায়, শত্রুতার জেরে শিশুটি বাড়ি যাওয়ার পথে আটকে নির্যাতন ও হত্যা করা হয়।

একাত্তর/এসি
ঢাকার আশুলিয়া থেকে অপহৃত দুই বছরের একটি শিশুকে টাঙ্গাইলের ঘাটাইল এলাকা থেকে জীবিত উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেলী বেগম (৩৫) নামের এক নারীকে...
সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত শাহনাজ পারভীন জোৎস্না হত্যা মামলায় প্রধান আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনকে (১৩) ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ভাড়া করা সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফেরার পথে চালকের নির্মমতার শিকার হয় ওই...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর