শেরপুরে বন্যহাতির আক্রমণে দুই জন নিহত

আপডেট : ২১ মে ২০২৫, ১০:৪৬ এএম

শেরপুরে গারো পাহাড়ে ধান ক্ষেত থেকে একদল বন্য হাতি তাড়াতে গিয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে একজন এবং গজনী এলাকায় বাড়ি ফেরার পথে হাতির আক্রমণে আরও একজন নিহত হয়েছেন। 

মঙ্গলবার (২০ মে) রাতে জেলার ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের দরবেশতলা ও পাঁচ নম্বর গজনী এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাংশা ইউনিয়নের গান্ধিগাঁও এলাকার আব্দুল হাকিমের ছেলে  আজিজুর রহমান আকাশ (৩৮)। পেশায় তিনি অটোভ্যানের চালক ছিলেন।

নিহত অপর জনের নাম এফিলিস  হাগিদক (৫২)। তিনি গজনী এলাকার সহেন সিমসাংয়ের ছেলে। পেশায় তিনি  সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন।

নিহতের সম্বন্ধী দুলাল মণ্ডল জানান, রাতে সীমান্তবর্তী এলাকায় ২০-৩০টি হাতি দল বেঁধে ধান ক্ষেতে নেমে আসে। এসময় ফসল রক্ষায় এলাকার মানুষ হাতি তাড়াতে লাঠি নিয়ে ধাওয়া করেন। কিন্তু আকাশ খুব কাছাকাছি গেলে একটি হাতি তাকে ধাওয়া দিয়ে শুঁড় দিয়ে পেঁচিয়ে পায়ে পিষ্ট করে। পরে লোকজনের ধাওয়া দিলে হাতির দল সরে যায়। এসময় স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার অমিও জ্যোতি সাইফুল্লাহ বলেন, হাসপাতালে আনার আগের তার মৃত্যু হয়। হাতির পায়ের আঘাতে তার মুখ ও পেট থেঁতলে গেছে। 

অপরদিকে রাত সাড়ে ১০টার দিকে এফিলিস হাগিদক স্থানীয় তিন জনকে নিয়ে বাড়ি ফিরছিলো। বাড়ির কাছাকাছি এলে পাঁচ নম্বর গজনী এলাকার সড়কে দাঁড়িয়ে থাকা হাতির পালের কবলে পরেন। এক পর্যায়ে তিন জন দৌঁড়ে পালিয়ে গেলেও এফিলিস হাগিদক পালাতে পারেনি। হাতির দল থেকে একটি হাতি তাকে শুঁড় দিয়ে পেঁচিয়ে পায়ে পিষ্ট করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ আল-আমীন বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

ময়মনসিংহ বন বিভাগের রাংটিয়া রেঞ্জের সহকারী রেঞ্জার আব্দুল করিম বলেন, নিহতের পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে বন বিভাগ থেকে আর্থিকভাবে সহযোগিতা করা হবে।

এদিকে শেরপুরের গারো পাহাড়ে হাতি-মানুষের দ্বন্দ্ব বেড়েই চলেছে। পরিবেশবিদরা মনে করেন, দখলদারদের কারণে বনে পর্যাপ্ত খাদ্য না পেয়ে প্রতিদিনই হাতির দল লোকালয়ে নেমে আসছে। ধানখেতে হানা দিচ্ছে। হাতির আক্রমণের ভয়ে খেতের আধা পাকা ধান কাটতে বাধ্য হচ্ছেন সীমান্ত এলাকার অনেক কৃষক। অপরদিকে, হাতির প্রধান খাদ্য কলাগাছ। পাহাড় থেকে দেদারে কেটে নেওয়া হচ্ছে গাছটি।

ধান রক্ষায় কৃষকের দেওয়া বিদ্যুতের জিআই তারে জড়িয়ে এবং মানুষের আঘাতে মারা পড়ছে একের পর এক বন্য হাতি। আবার হাতির আক্রমণে মারা পড়ছে মানুষও। এভাবেই পাহাড়ি এলাকাগুলোতে বাড়ছে হাতি-মানুষের দ্বন্দ্ব।

এসবের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

একাত্তর/এসি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর