সিংগাইরে স্কুলছাত্র সোহান হত্যায় দুইজনের মৃত্যুদণ্ড

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০৩:১৮ পিএম

মানিকগঞ্জের সিংগাইরে নবম শ্রেণির ছাত্র সোহান মিয়াকে গলা কেটে হত্যার মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে উভয়কে আলাদা দুটি ধারায় ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও চার বছরের সশ্রম কারাদণ্ড এবং অপর একটি ধারায় দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হোসেন এক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। মামলার আসামি অন্য এক কিশোরের বিচার প্রক্রিয়া এখনো চলমান রয়েছে।

দণ্ডিতরা হলেন—হবিগঞ্জের মাধবপুর উপজেলার দক্ষিণ দেওগাঁও এলাকার আউয়াল মিয়া এবং বরিশাল সদর উপজেলার সারসী এলাকার সাগর মুন্সি। রায় ঘোষণার সময় আউয়াল মিয়া আদালতে উপস্থিত থাকলেও সাগর মুন্সি পলাতক রয়েছেন।

মামলার বিবরণী ও আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৯ জুলাই দুপুরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ফোর্ডনগর মোল্লা পাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে সোহান মিয়া (স্থানীয় বিআরসি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র) নিজের হ্যালোবাইক নিয়ে বের হয়ে নিখোঁজ হয়। পরে ওই দিন বিকেলেই খাসেরচর-ধল্লা বাজারের মধ্যবর্তী রাস্তার পাশ থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের মা লাইলী বেগম বাদি হয়ে সিংগাইর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত কর্মকর্তা সিংগাইর থানার তৎকালীন পুলিশ পরিদর্শক আবুল কালাম তদন্ত শেষে ২০২১ সালের ৩০ জুলাই তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলায় মোট ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং উভয় পক্ষের আইনজীবীদের দীর্ঘ যুক্তিতর্ক শুনানি শেষে আদালত এই রায় দেন। 

রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) এ এফ এম নূরতাজ আলম বাহার বলেন, পরিকল্পিত এই হত্যাকাণ্ডে আদালত ন্যায়বিচার নিশ্চিত করেছে। এই রায়ের মাধ্যমে অপরাধীদের কাছে একটি কঠোর বার্তা যাবে।

তবে রায় ঘোষণার পর আসামিপক্ষের কোনো আইনজীবীর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

একাত্তর/এসি
ফরিদপুরে ফয়সাল শেখ (২২) নামের এক সবজি বিক্রেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার দীর্ঘ ১৪ বছর পর তিন আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, দেশপ্রেম ছাড়া কোনো জাতি বা রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়। একজন প্রকৃত দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না। 
জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
মার্কিন-ইসরাইল ও ইরানের মধ্যে পাঁচ মাস ধরে চলা যুদ্ধ এবং হরমুজ প্রণালী কেন্দ্রিক তেল বাণিজ্যের ভয়াবহ অচলাবস্থা নিরসনে একটি রূপরেখা তৈরি করেছে মধ্যস্থতাকারী ওমান। প্রস্তাব অনুযায়ী, হরমুজ প্রণালী...
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় লাইসেন্স নবায়ন ও অনুমোদন প্রক্রিয়ার দীর্ঘসূত্রতায় অধিকাংশ ডায়াগনস্টিক সেন্টার কার্যত লাইসেন্সবিহীন অবস্থায় পরিচালিত হচ্ছে।
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কিউশু দ্বীপে আঘাত হানা ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি ও অচল অবস্থার সৃষ্টি হয়েছে। কুমামোতো অঞ্চলের একটি শপিং মলে রহস্যজনক বিস্ফোরণ এবং ধসে পড়া...
রাজধানীর মিরপুরে ‌‘মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজে’র পেছনের সীমানা প্রাচীর ধসে পড়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই দুর্ঘটনার এক নারীসহ দুইজনের মৃত্যু হলো। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর