নাটোরে হালতি বিলে নৌকা ডুবে দুই ভাইয়ের মৃত্যু

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩২ পিএম

নাটোরে হালতি বিলে বেড়াতে এসে নৌকাডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে জেলার নলডাঙ্গা উপজেলার বিলের খোলাবাড়িয়া জিরো পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

শিশু দুটি হলো- আব্দুর রহমান (৬) ও সাদমান আব্দুল্লাহ (৮)। তারা জেলার লালপুর উপজেলার আরিফ ইসলামের ছেলে।

নলডাঙ্গা উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মেহেরুল ইসলাম জানান, আরিফ মা, স্ত্রী সন্তানকে নিয়ে নলডাঙ্গায় এক আত্মীয়ের বাড়ি বেড়াতে আসেন। 
বিকালে সবাই মিলে নৌকা ভাড়া করে হালতি বিলে বেড়াতে যান। ওই নৌকায় ১৭ জন যাত্রী ছিলেন। সন্ধ্যার দিকে নৌকাটি ডুবে যায়। এসময় ১৫ জন যাত্রী তীরে উঠলে শিশু দুটি নিখোঁজ থাকে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দুই শিশুকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত আটটার দিকে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

একাত্তর/এসি
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ঘুরতে এসে পানিতে ডুবে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সুন্দরবনে নৌকাডুবির ঘটনায় মাঝিসহ ৯ জনকে উদ্ধার করেছে বাগেরহাট নৌ-পুলিশ ও মংলা কোস্টগার্ড।
নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় এক অটোভ্যানচালক ও তার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর একটার দিকে নাটোর শহরের বড় হরিশপুর এক নম্বর ব্রিজের পাশে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
সুনামগঞ্জে ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে হাওরে ঝড়ের কবলে পড়ে ডিঙি নৌকা ডুবে এক পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন আরও তিনজন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর