চাঁপাইনবাবগঞ্জে উপজেলা চেয়ারম্যান পদে বিএনপি-জামায়াতসহ ১৬ প্রার্থী

আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ০৭:৪৩ পিএম

উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোলে চেয়ারম্যান পদে ১৬ জন মনোনয়ন দাখিল করেছেন। একই সঙ্গে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ১২ জন মনোনয়ন দাখিল করেছেন। 

ভোলাহাট উপজেলা সহকারী রিটার্নিং অফিসার মো. শাজাহান মানিক জানিয়েছেন, ভোলাহাটে চেয়ারম্যান পদে সাত জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে চার জন ও ভাইস চেয়ারম্যান (নারী) পদে তিন জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। 

রোববার প্রার্থীরা নিজেদের সমর্থিত লোকজন নিয়ে উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন। তাদের মধ্যে তিন জন বিএনপি নেতা ও চার জন আওয়ামী লীগ নেতা রয়েছে। 

চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মো. আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আব্দুল গাফফার মুকুল, সহ-সভাপতি মো. শরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মো. আল আমিন, বিএনপি উপজেলা শাখার আহবায়ক মো. বাবর আলী বিশ্বাস, বিএনপির অন্য গ্রুপের আহবায়ক ইয়াজদানি জর্জ, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আনোয়ারুল ইসলাম।

এছাড়া ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মো. লোকমান আলীসহ চার জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে তিন জন মনোনয়ন দাখিল করেছেন। ভোলাহাট উপজেলায় মোট ভোটার সংখ্যা ৮৬ হাজার ২২৯ জন।

অন্যদিকে গোমস্তাপুর উপজেলায় চেয়ারম্যান পদে ছয় জন, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে ছয় জন মনোনয়ন জমা দিয়েছেন।

চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিলকারীদের পাঁচ জন আওয়ামী লীগ নেতাসহ আশরাফ আলী নামে একজন বিএনপি নেতা রয়েছেন। 

অন্যদিকে নাচোল উপজেলায় চেয়ারম্যান পদে তিন জন, ভাইস চেয়ারম্যান পদে চার জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে তিন জন মনোনয়ন দাখিল করেছেন। 

চেয়ারম্যান পদে তিন জনের মধ্যে দু জন আওয়ামী লীগ নেতা এবং অ্যাড. সিরাজুল ইসলাম নামে একজন জামায়াত নেতা রয়েছেন। 

নাচোল উপজেলা নির্বাচন অফিসার মো. দুলাল হোসেন ১০ জনের মনোনয়ন দাখিলের তথ্য জানিয়েছেন।

জেলা নির্বাচন অফিস জানায়, মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল, আপিল দায়ের ১৮-২০ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল। ভোটগ্রহণ করা হবে আট মে। 

একাত্তর/এসি
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একটি আমবাগানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গোপন খবরের ভিত্তিতে চালানো এই যৌথ অভিযানে ৯২টি ককটেল,...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কীটনাশকের দোকানে অবৈধভাবে সার মজুত রাখার দায়ে এক ব্যবসায়ী ডিলারকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলার সহকারী...
ফারাক্কা বাঁধ থেকে মাত্র ১৮ কিলোমিটার ভাটিতে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় পদ্মা নদীর পানি কমার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে স্রোতের তীব্রতা ও তীব্র নদীভাঙন। গত মাত্র তিন দিনের ব্যবধানে শিবগঞ্জ...
চাঁপাইনবাবগঞ্জে গরুবোঝাই একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর