ট্রলি ও অটোরিকশার সংঘর্ষে একজন নিহত, দুইজন আহত

আপডেট : ০৮ মে ২০২৪, ০৫:৩৭ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইটের খোয়া বোঝাই একটি ট্রাক্টর ট্রলি ও একটি ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও আর দুইজন আহত হয়েছেন। বুধবার বিকেলে উপজেলার ধোবপুকুর-ভোলাহাট আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. কামাল হোসেন (৪৭)উপজেলার বিনোদপুর ইউনিয়নের আইড়ামারী-একবরপুর গ্রামের মো. সাজ্জাদ হোসেনের ছেলে । তিনি পেশায় অটোরিকশা চালক। 

আহত হলেন বিনোদপুর ইউনিয়নের একবরপুর গ্রামের মো. মোখলেশ আলী (৬৫) ও বিনোদপুর ইউনিয়নের পাঁকাটোলা ইউনুস আলীর ছেলে মোহাম্মদ (৭৫)। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, খোয়া বোঝাই  ট্রলিটি ভোলাহাটের দিকে যাচ্ছিলো। বিপরীত দিক থেকে যাত্রীবাহী অটোরিকশাটি কানসাটের দিকে যাওয়ার সময়  মোবারকপুর উপরটোলা গ্রামে ট্রলির সাথে মূখোমূখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক আহত দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনা পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

 

একাত্তর/জো
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর