লিবিয়ায় প্রবাসীকে আটকে মুক্তিপণ দাবি, আটক দুই

আপডেট : ০৮ জুন ২০২৪, ০৬:৩৯ পিএম

লিবিয়া প্রবাসী পাবনার মাসুদকে জিম্মি করে নির্যাতনের ভিডিও দেখিয়ে পরিবারের কাছে মুক্তিপণ আদায়ের ঘটনায় দুইজন গ্রেপ্তার হয়েছে। সুমন ও রবি নামের ওই দু’জনকে গ্রেপ্তার করেছে পাবনা গোয়েন্দা পুলিশ।

তবে এখনো জিম্মি ব্যক্তির কোন সন্ধান না পাওয়ায় সরকারের কাছে সহায়তা চেয়েছে পরিবার।

ঋণ নিয়ে চার বছর আগে সন্তানকে বিদেশে পাঠিয়েছিলেন পাবনার মলিনা খাতুন। পৌঁছানোর পর থেকে সব কিছুই ঠিক চলছিলো। ছেলে মাসুদ কাজ করছিলেন দর্জির।

১৪ মে খবর আসে লিবিয়ায় জিম্মি হয়েছেন আদরের সন্তান। মুক্তিপণ আদায়ে পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও।

মাসুদের পরিবার জানায়, অপহরণকারীরা বাংলাদেশি বিকাশ নম্বর দিয়ে ১০ লাখ টাকা দাবি করে। ছেলেকে ফিরে পেতে ধারদেনা করে সেই টাকা পাঠান তারা। কিন্তু টাকা পাওয়ার পর গত ২০ মে অপহরণকারীরা আবারও ইমো নম্বর থেকে ফোন করে আরও ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

ঘটনার পর থেকে এখন পর্যন্ত মাসুদের কোন সন্ধান পায়নি পরিবার। তারা চান ছেলেকে নিরাপদে ফিরে পেতে।

নিখোঁজের মা বলেন, আমার ছেলেকে শুধু আমি ফিরে চাই। প্রশাসনসহ সংশ্লিষ্টরা এ বিষয়ে পদক্ষেপ নেক, আমি তাই চাই।

এদিকে এই ঘটনায় থানায় অভিযোগ দায়েরের পর সুমন ও রবি নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপহরণকারীরা এই দু’জনের মাধ্যমেই মুক্তিপণের টাকা লেনদেন করতো বলে জানিয়েছে পুলিশ।

পাবনার পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী জানান, এরইমধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। দ্রুতই ঘটনার সাথে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এমন কাজ করে আসছেন।

গ্রেপ্তার হওয়া সুমন ও রবির বাড়ি চাঁদপুরের মতলব উপজেলায়।

 

একাত্তর/আরএ
পাবনায়  সিঁদ কেটে ঘরে ঢুকে এক ব্র্যাক স্কুলশিক্ষিক শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনার পর তার মরদেহ বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ।
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর