নাটোরে বিএনপির আহ্বায়ককে কোপানোর ঘটনায় মামলা, তিনজন গ্রেপ্তার

আপডেট : ০৬ জুলাই ২০২৪, ০৮:০০ পিএম

নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চুর ওপর হামলা ও তাকে কোপানোর ঘটনায় আওয়ামী লীগ কর্মী রাশিদুল ইসলাম কোয়েলকে প্রধান আসামি করে ১৬ জনের নামে এবং অজ্ঞাত আরও ৫০ জনকে আসামি করে নাটোর সদর থানায় মামলা করেছেন শহিদুল ইসলাম বাচ্চুর স্ত্রী সুলতানা পারভীন।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, শনিবার সকালে থানায় মামলা জমা দিলে এটি নথিভুক্ত করা হয়। 

নাটোরের পুলিশ সুপার (এসপি) তারিকুল ইসলাম বলেন, বিএনপি নেতা শহিদুল ইসলাম বাচ্চুর ওপর হামলার ঘটনায় মামলা হওয়ার পরপরই অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। গ্রেপ্তারকৃত সবুজ (৩৪), রাসু (৩২), হাগা রানা (৩৭) এজাহার নামীয় আসামি।

গত বুধবার সকাল পৌনে ১০টার দিকে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চুকে শহরের আলাইপুর এলাকায় বিএনপি অফিসের পাশে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আয়োজিত সমাবেশে যোগ দিতে আসার পথে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আরও পাঁচ নেতাকেও এসময় মারধর করা হয়।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান শাহিন অভিযোগ করে বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরে আয়োজিত সমাবেশে যোগদানের পথে নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায় আওয়ামী লীগের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের সন্ত্রাসী বাহিনী।

তার দাবি, বিএনপি নেতাদের ওপর হামলার নেতৃত্ব দেয় চিহ্নিত সন্ত্রাসী রাশিদুল ইসলাম কোয়েল, গোলাম কিবরিয়া সেলিম ও আমিরুল ইসলাম জনি।

আহত বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চুকে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকায় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটে নেয়া হয় তাকে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন তিনি।

 

একাত্তর/জো
নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় এক অটোভ্যানচালক ও তার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর একটার দিকে নাটোর শহরের বড় হরিশপুর এক নম্বর ব্রিজের পাশে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
কিশোরগঞ্জে প্রাইভেট টিউশনির বকেয়া টাকা চাওয়ায় সিঁথি সীমিতা (২৮) নামে এক শিক্ষককে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন এক শিক্ষার্থীর মা।
নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চলমান স্বাস্থ্যসেবা সঙ্কট মোকাবিলায় আগামী কয়েক দিনের মধ্যেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয়...
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় বেড়িবাঁধের সরকারি গাছ কেটে ব্যক্তিগত রাস্তা তৈরির অভিযোগে উপজেলা বিএনপির বহিস্কৃত সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় জেলা শহর থেকে তাকে...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর