চাঁপাইনবাবগঞ্জে সড়কে ডাকাতির সময় জনতার পিটুনিতে এক ডাকাত নিহত হয়েছেন। বুধবার রাত ১০টার দিকে জেলার ভোলারহাট উপজেলার জামবাড়ীয়া ডিগ্রি কলেজ সংলঘ্ন রাস্তায় এই ঘটনা ঘটনা ঘটে।
নিহতের নাম সানোয়ার। তিনি জেলার শিবগঞ্জ উপজেলার দহাপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, শিবগঞ্জের দিক থেকে একটি ভ্যান বড়গাছী বাজার আসছিল। এ সময় ওই এলাকায় একদল ডাকাত ভ্যানের গতিরোধ করে। তাৎক্ষণিকভাবে উভয় দিক থেকে বাস ও ট্রাক চলে এলে ভ্যানচালক ডাকাত সানোয়ারকে ঝাপটে ধরে চিৎকার করতে থাকে। এ সময় ট্রাক ও বাসের লোকজন এবং স্থানীয় জনতা ছুটে এলে ডাকাত দলের অন্যরা পালিয়ে যায় এবং সানোয়ার জনতার রোষে মারা পড়েন।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ সুমন কুমার জানান, এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
গাজীপুর জেলা কারাগারে গোলাগুলি