নাটোরে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত দুই

আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ১১:৩৪ পিএম

নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও দুই জন। তাদের মধ্যে একজনকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে জেলার বড়াইগ্রাম উপজেলার রেজুর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজশাহীর পুঠিয়া উপজেলার পুঠিয়া গ্রামের পরিতোষ কুমার দত্তের ছেলে উৎসব দত্ত (৩৫) ও নীলফামারীর ডিমলা উপজেলার বাসিন্দা ও ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের বিক্রয় প্রতিনিধি মো. শফিকুল ইসলাম (৩৭)।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম বলেন, ওই এলাকায় ন্যাশনাল ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি মাছবাহী ট্রাক বাসটিকে অতিক্রম করার সময় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। এতে আহত হয় আরও দুই জন। পরে খবর বনপাড়া ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।

বনপাড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল হোসেন বলেন, এখনও উদ্ধার চলছে। এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। 

একাত্তর/এসি
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
কিশোরগঞ্জের কটিয়াদীতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর