পাবনায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেলে নানা-নাতনীর

আপডেট : ২৮ মার্চ ২০২৫, ১০:১০ এএম

পাবনায় নাতনীকে বাঁচাতে গিয়ে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় নানাসহ দুই জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় জেলার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল (দোতলা সাঁকো সংলগ্ন) এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই ইউনিয়নের উত্তর বাঘইল এলাকার রহমত সরদারের ছেলে বাবুল সরদার (৫৫) ও চর-মিরকামারী এলাকার ইসমাইল হোসেনের মেয়ে মুনতাহার (৫)। তারা সম্পর্কে নানা ও নাতনী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় নানার সঙ্গে নাতনী রেল লাইনের ওপর দিয়ে হাঁটছিল। এ সময় ঈশ্বরদী থেকে পাকশী অভিমুখে একটি ট্রেনের ইঞ্জিন ট্রায়ালে ছিল। ইঞ্জিনটি বাঘাইল দোতলা সাঁকো সংলগ্ন স্থানে এলে নাতনী দৌড়ে ট্রেনের ইঞ্জিনের সামনে চলে যায়। তখন নানা তাকে বাঁচাতে গিয়ে নিজেও ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় পৃষ্ঠ হন। এতে ঘটনাস্থলেই নানা বাবুলের মৃত্যু হয়। আহত নাতনী মুনতাহারকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জিআরপি ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

একাত্তর/এসি
পাবনায়  সিঁদ কেটে ঘরে ঢুকে এক ব্র্যাক স্কুলশিক্ষিক শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনার পর তার মরদেহ বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ।
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর