মাটি খুঁড়তেই বেড়িয়ে এলো রাইফেল-মাইন-গ্রেনেড

আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ১১:০৮ পিএম

নীলফামারীতে খালের মাটি খনন করার সময় থ্রি নট থ্রি রাইফেল, মাইন, গ্রেনেডসহ বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারনা, অস্ত্রগুলো দেশে মুক্তিযুদ্ধের সময়ের।

সোমবার বিকেলে জেলার কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাজেডুমুরিয়া ক্যানেল বাজার এলাকায় তিস্তা সেচ ক্যানেল খননের সময় উদ্ধার করা হয়। 

এলাকাবাসী জানায়, এসকেভেটর দিয়ে ক্যানেলের মাটি খননের সময় একটি গ্রেনেড, একটি থ্রি নট থ্রি রাইফেল, দুইটি মাইন, একটি ভাঙা মর্টার সেল ও একটি রাইফেলের ম্যাগাজিন উঠে আসে। পরে কিশোরগঞ্জ থানা পুলিশে খবর দিলে ঘটনাস্থল ঘিরে রাখা হয়।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র মণ্ডল জানান, উদ্ধার অস্ত্রগুলো পুলিশ প্রহরায় রাখা হয়েছে। বোমা নিস্ক্রিয়করণ দলকে খবর দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, এসব মুক্তিযুদ্ধ সময়ের অস্ত্র। 

একাত্তর/এসি
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে (৫২) কুপিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, আটক ব্যক্তিরা জেলার বাইরের বাসিন্দা...
কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে উপজেলা বিএনপির সভাপতি (বর্তমানে দলীয় পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে (৫৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
কিশোরগঞ্জে প্রাইভেট টিউশনির বকেয়া টাকা চাওয়ায় সিঁথি সীমিতা (২৮) নামে এক শিক্ষককে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন এক শিক্ষার্থীর মা।
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর