হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু

আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ০২:০৬ পিএম

প্রায় দুই বছর পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে এই স্থলবন্দর দিয়ে দুটি ট্রাকে ৯০ টন চাল আমদানি করে মেসার্স সায়রাম ইন্টারন্যাশনাল নামের প্রতিষ্ঠান। এর সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স এন মোহাম্মদ।

আমদানিকারক সিরাজুল ইসলাম বলেন, দেশের বাজারে চালের দাম ঊর্ধ্বমুখি হওয়ায় সরকার ভারত থেকে চাল আমদানির অনুমতি দিয়েছে। ফলে দীর্ঘদিন পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হলো। 

তিনি বলেন, চাল আমদানি হলে দেশের চাহিদা মিটবে। একই সঙ্গে বাজারে চালের দাম নিয়ন্ত্রণে আসবে। 

এর আগে একই দিন সকালে প্রথম কর্ম দিবসে নয়া খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার সাংবাদিকদের জানান, নভেম্বরে কোনো দুর্যোগ না হলে আমনের ফলন ভালো হবে। চালের ক্ষেত্রে আমরা বেসরকারি খাতকে ফ‍্যাসিলিটেট করছি। সরকারিভাবেও আমদানির পদক্ষেপ নেওয়া হয়েছে। তা শিপমেন্টের পর্যায়ে আছে।

একাত্তর/এসি
২০২৪ সালের ১৭ ডিসেম্বর। সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তৎকালীন সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের জানান, সরকারি কর্মকর্তাদের স্যার ডাকার নিয়ম আর নেই। সরকারি কর্মকর্তাদের ভাই ও আপা ডাকা...
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালকসহ তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল ৯টার দিকে ঘোড়াঘাট-বিরামপুর সড়কের রানীগঞ্জ বাজার বড়ো মসজিদের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার...
আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে পুরো দিনাজপুর কাঁপাতে তৈরি হয়েছে ৩০ মণ ওজনের এক দানবাকৃতির ফ্রিজিয়ান জাতের ষাঁড়, যার নাম দেওয়া হয়েছে ‘মহারাজা’। বিশাল দেহের এই মহারাজাকে সার্বক্ষণিক দেখাশোনা, সময়মতো...
দিনাজপুরের হাকিমপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপন, প্রতারণা ও ধর্ষণের অভিযোগে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শফিউল ইসলামকে (৩৯) আটক করেছে পুলিশ। শুক্রবার (৩ এপ্রিল)...
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগে অভিযুক্ত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের আলিশান দুটি ফ্ল্যাট দখলে নিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর