নাটোর বৈষম্যবিরোধী ছাত্র নেতাকে যুবদল নেতার বাটাম পেটা

আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ১১:৪০ এএম

নাটোর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার ওপর হামলা করে হাত ভেঙে দেওয়া হয়েছে। এ ঘটনায় নাটোর পৌর যুবদলের কয়েকজন নেতাকর্মীকে দায়ি করা হয়েছে।

রোববার সন্ধ্যায় শহরের বঙ্গজল রাজবাড়ি এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

আহত ছাত্রনেতার নাম অনিক সরকার। তিনি ওই এলাকার বাসিন্দা।

অভিযুক্তরা হলেন- নাটোর পৌর যুবদলের সহ-সাধারণ সম্পাদক শাহীন আহম্মেদ শিপলু ও তার কর্মীরা। 

স্থানীয়রা জানায়, সন্ধ্যা সাতটার দিকে অনিকের ওপর মোটরসাইকেলে আসা দুই জন অতর্কিত হামলা চালায়। এ সময় কাঠের বাটাম দিয়ে পিটিয়ে তার হাত ভেঙে দেওয়া হয়। তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। 

এ ব্যাপারে অনিক একাত্তরকে বলেন, ১০ নভেম্বর সারাদিন আওয়ামীবিরোধী অবস্থান কর্মসূচিতে ছিলাম। বাড়িতে খাবার খেয়ে রাজবাড়ির সামনে আসি। এসময় যুবদল নেতা শিপলু ও মনি মোটরসাইকেলে এসে কোনো কথা না বলে মারধর শুরু করে।

হামলার কারণ জানতে চাইলে তিনি বলেন, শিপলু আমাদের এলাকার। আমার প্রতি যদি তার ক্ষোভ থাকতো তাহলে আগেও কিছু বলতে পারতো। আমার মনে হয় তৃতীয় পক্ষের কেউ তাদের দিয়ে আমাকে পিটিয়ে নিলো। আমি এখন হাসপাতালে আছি। থানায় গিয়ে অভিযোগ দেবো।

এবিষয়ে বক্তব্য নিতে অভিযুক্ত যুবদল নেতা শিপলু খোঁজ করেও পাওয়া যায়নি। 

তবে আরেক অভিযুক্ত মনি বলেন, ছাত্র আন্দোলনের আগে অনিক আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ওঠবস করতো। সে সময় অনেক অপকর্মের সঙ্গে সে লিপ্ত ছিল। আজ আমাদের বড় ভাই তাকে দেখে বাহিরে ঘোরাফেরা করতে নিষেধ করে। সময় সে তর্কে লিপ্ত হলে একটি থাপ্পড় দেওয়া হয়। এছাড়া অন্য কিছু নয়।

সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. মাহাবুর রহমান বলেন, মৌখিকভাবে বিষয়টি জানানো হয়েছে। মঙ্গলবার লিখিত অভিযোগ দেওয়ার কথা রয়েছে।  

একাত্তর/এসি
নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চলমান স্বাস্থ্যসেবা সঙ্কট মোকাবিলায় আগামী কয়েক দিনের মধ্যেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয়...
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) ও ছাত্রদল সমর্থিত ‘জুলাই ফাইটার্স’-এর মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় উত্তেজনা অব্যাহত রয়েছে। একদিন আগের সংঘাতের জেরে দুই পক্ষই আলাদা...
রাজধানীর মোহাম্মদপুরের বসিলা রোডস্থ ময়ূরভিলা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইব্রাহিম খলিল শুভকে কুপিয়ে জখম এবং চাঁদাবাজির ঘটনায় জড়িত প্রধান আসামি ও শীর্ষ সন্ত্রাসী মোল্লা কাউসারকে (২৮)...
ঝিনাইদহে বাসে অগ্নিসংযোগ ও তেল পাম্পে ভাঙচুরের মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাত নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর