কুড়িগ্রামে চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন

আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ পিএম

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় করলা চুরির অভিযোগে এক নারীকে গাছে বেঁধে লাঠিপেটা করেছেন তার স্বামী। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের বংশিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নির্যাতনের শিকার নারীর নাম ছালেহা বেগম (৪১)। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে বংশিপাড়া গ্রামের কৃষক ফরহাদ হোসেনের খেত থেকে করলা তোলার সময় ছালেহাকে হাতেনাতে আটক করা হয়। অভিযোগ রয়েছে, ওই সময় তার কাছ থেকে এক বস্তা করলা উদ্ধার করা হয়। চুরির বিষয়টি জানাজানি হলে ছালেহার স্বামী বদিয়া মিয়া ঘটনাস্থলে উপস্থিত হন।

স্থানীয়রা জানান, করলা চুরির অভিযোগে দুইজন নারী মিলে ছালেহাকে রশি দিয়ে একটি গাছের সঙ্গে বেঁধে রাখেন। এরপর সবার সামনে স্বামী বদিয়া মিয়া তাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। উপস্থিত লোকজনের সামনে এই নির্যাতন চললেও কেউ তাকে রক্ষায় এগিয়ে আসেননি।

জমির মালিক ফরহাদ হোসেন বলেন, আমার জমি থেকে প্রায়ই করলা চুরি হচ্ছিলো। তাই আগে থেকেই নজর রাখছিলাম। গতকাল এক বস্তা করলাসহ তাকে ধরে ফেলি। পরে খবর পেয়ে তার স্বামী এসে তাকে মারধর করেন।

দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য আবুল হোসেন বলেন, এক নারীকে করলাসহ আটক করা হয়েছিলো। পরে তার স্বামী এসে তাকে ‘শাসন’ করে বাড়িতে নিয়ে যান। তবে এভাবে বেঁধে মারধরের বিষয়টি অনাকাঙ্ক্ষিত।

রৌমারী থানার অফিসার ইনচার্জ কাওছার আলী জানান, লোকমুখে বিষয়টি তিনি শুনেছেন। তবে এখন পর্যন্ত ভুক্তভোগী বা অন্য কোনো পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একাত্তর/এসি
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর