বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের মধ্যে শেখ রেহেনার পক্ষে ঈদ উপহার

আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ০৮:৫৯ পিএম

সিলেটের বিশ্বনাথে অসহায় সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মধ্যে ঈদের আনন্দ বাড়িয়ে তুলতে বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানার পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। 

সোমবার দুপুরে বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল গ্রামের ছয় শতাধিক অসহায় প্রতিবন্ধী পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন সিলেট সিটি করপোরেশনের মেয়ার আনোয়ারুজ্জামান চৌধুরী। 

এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহেনা বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের প্রতি খুবই আন্তরিক। বিশ্বনাথের আমতৈল গ্রামের অসহায় মানুষদের কথা তাদের নজরে দেয়ার পর থেকেই এইসব মানুষের কল্যাণে বঙ্গবন্ধুর দুই তনয়া বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। ভবিষ্যতেও এইসব মানুষের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে।

অনুষ্ঠানে উপজলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, সিলেট জেলা পুলিশের সার্কেল এসপি আশরাফুজ্জামানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এদিকে ঈদের আগে উপহার পেয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন গ্রামের উপকারভোগীরা।

এসময় চাল, ডাল, তেল, সেমাই, মাংসসহ নিত্য প্রয়োজনীয় পণ্য তুলে দেওয়া হয় পরিবারগুলোর মধ্যে।

বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল গ্রামের ছয় শতাধিক অসহায় প্রতিবন্ধী রয়েছে। এ বিষয়টি প্রথমে বঙ্গবন্ধু কন্যা দ্বয়ের নজরে আনেন আনোয়ারুজ্জামান চৌধুরী। এরপর থেকে এইসব মানুষের কল্যাণে বঙ্গবন্ধুর দুই তনয়া বিভিন্ন প্রদক্ষেপ নিয়েছেন।

একাত্তর/এসি
নানা আলোচনা ও বিতর্কের পর অবশেষে সিলেটের বিয়ানীবাজারে সোনাই নদীতে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ‘তৌহিদি জনতা’র ব্যানারে একটি পক্ষের বাধার মুখেও স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই...
সিলেটের গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রায় পাঁচ হাজার ৩০০ কোটি টাকার একটি নতুন প্রকল্প হাতে নিচ্ছে সরকার। একই সঙ্গে সিলেট নগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে চার হাজার কোটি টাকার আরও একটি...
সিলেটের তেলবাহী ট্রাঙ্কলরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
সিলেটের দক্ষিণ সুরমার সিলামে হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর