ভারী বৃষ্টিতে আবার সিলেটে বন্যার চোখ রাঙানি

আপডেট : ০১ জুলাই ২০২৪, ০৩:৫৩ পিএম

এক বন্যার রেশ কাটতে না কাটতেই সিলেটে আবার চোখ রাঙাচ্ছে বন্যা। রোববার রাত থেকে পাহাড়ি ঢল ও বৃষ্টির কারণে বিভাগের বিভিন্ন নদনদীর পাশাপাশি নিম্নাঞ্চলে পানি বাড়ছে।

সোমবার সকালেও ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত হয় সিলেটে। এর আগে ২৪ ঘণ্টায় হয়েছে ৩৯ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। 

সাম্প্রতিক বন্যায় সিলেটে জীবনযাত্রা পুরোপুরি স্বাভাবিক না হলেও অনেক উপজেলা থেকে পানি নেমে গেছে। নদনদীর ১০ পয়েন্টের মধ্যে কেবল কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্ট ছাড়া অন্যগুলোতে পানি বিপৎসীমার নিচে নেমে যায়।

কিন্তু সকাল থেকে সুরমার কানাইঘাট পয়েন্টেও পানি আবার বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে শুরু করেছে। এ পয়েন্টে সকাল ছয়টায় ৮ সেন্টিমিটার ও ৯টায় ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে দেখা গেছে।

এছাড়াও সুরমা সিলেট পয়েন্টে, কুশিয়ারার অমলশীদ, শেওলা ও শেরপুর এবং লোভা, সারি, ডাউকি ও গোয়াইনসারি নদীর পয়েন্টে বিপৎসীমার কাছাকাছি পানি প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আজ আরও কয়েকটি পয়েন্টে পানি বিপৎসীমা ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। 

সিলেট ছাড়াও সুনামগঞ্জ অঞ্চলেও পানি বাড়ছে। দুই জেলার নদী ছাড়াও আবার পানি বাড়ছে গ্রামীণ এলাকায়। সকালে অনেক গ্রামীণ রাস্তা আবার তলিয়ে গেছে, পানি উঠছে বাড়িঘরে।

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে আবার পানি বাড়ায় বন্যার মুখে পড়েছেন এ অঞ্চলের লাখ লাখ মানুষ।  গত ২৭ মে প্রথম দফা বন্যা দেখা দেয় সিলেটে। পরে আবার ১৭ জুন ভয়াবহ বন্যার কবলে পড়েন সিলেটবাসী। দ্বিতীয় দফা বন্যায় সিলেট জেলায় প্রায় ১১ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েন। এখনও ফেঞ্চুগঞ্জ, ওসমানীনগর ও বালাগঞ্জের মানুষ পানিবন্দি হয়ে আছেন। 

অন্য উপজেলাগুলোতে পানি কমলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে ওঠেনি। ক্ষতিগ্রস্ত মানুষ যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, ঠিক তখনই আবারও ধেয়ে আসছে বন্যা।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানান, সিলেটে আগামী বুধবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গতরাত থেকে এখন পর্যন্ত সিলেটে বৃষ্টি হয়েছে ১০৪ মিলিমিটার। 

এদিকে, তৃতীয় দফা বন্যা মোকাবেলায় সব ধরণের প্রস্তুতি আছে বলে জানিয়েছে সিলেট জেলা প্রশাসন।

 

একাত্তর/জো
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহত তিন শিশুরা হলো—১৪ মাস বয়সী আরাব, ১০ মাস বয়সী ইভা আক্তার এবং মাত্র ছয় মাস বয়সী রাইয়ান। তাদের মধ্যে দুজনের বাড়ি সুনামগঞ্জ...
কয়েক দিনের বিরতির পর সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আবারও দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। নতুন করে প্রাণ হারানো দুই শিশুর একজন সিলেটের যার বয়স ৯ মাস, অন্যজন সুনামগঞ্জের যার বয়স ছয় মাস। এ নিয়ে...
২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর দেশ নিয়ে সাধারণ মানুষ যে ধরনের প্রত্যাশা করেছিল, বাস্তবে তা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা....
সিলেটের ঐতিহাসিক হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা এখন থেকে প্রতিদিন গণনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আয়ের ৩৫ শতাংশ টাকা মাজারের সার্বিক উন্নয়নকাজে ব্যয় করা হবে। বাকি ৬৫ শতাংশ...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর