মাঠ সমতল থাকলে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন: ডা. শফিকুর

আপডেট : ০৭ জুন ২০২৫, ০৪:৫৯ পিএম

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা, শফিকুর রহমান বলেছেন, ভোটের সমতল মাঠ থাকলে রোডম‍্যাপ অনুযায়ী নির্বাচন হবে। 

জাতি যেনতেন নির্বাচন চায় না মন্তব্য করে তিনি বলেন, বিচার, সংস্কার, জুলাই ঘোষণাপত্র নির্বাচনের অঙ্গিকার।

শনিবার (৭ জানুয়ারি) সকালে তিনি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার‌ ভাটেরা ইউনিয়নে নিজ গ্রাম তুলাপুর পাঁচগাঁও  ঈদগাহে নামাজ আদায় করেন। পরে সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

এসময় জামায়াতের আমির বলেন, পরপর তিন বার মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। এবার নতুন ভোটার ও যুব সমাজকে ভোটের সুযোগ করে দিতে হবে। প্রধান উপদেষ্টা আমাদের কোনো সহযোগিতা চাইলে আমরা করবো। তবে দেশের সঙ্কট শেষ হওয়া খুবই জরুরি।

এসময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- সিলেট মহানগরী আমির ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মো. ফখরুল ইসলাম, মৌলভীবাজার পৌর আমির হাফেজ মাওলানা তাজুল ইসলাম, ছাত্রশিবির জেলা সভাপতি মো. নিজাম উদ্দিন, ভাটেরা ইউনিয়ন সভাপতি  মাওলানা আব্দুল করিম, ওয়ার্ড মেম্বার আব্দুল লতিফ প্রমুখ। 

ঈদের নামাজের আগে আমিরে জামায়াত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি কোরআন ও হাদিসের আলোকে  হযরত ইব্রাহীম আ: এর ত্যাগের শিক্ষা তুলে ধরে  একটি কল্যাণকর আদর্শ  নতুন বাংলাদেশ গড়ার লক্ষে ঐক্যবদ্ধভাবে দেশবাসীকে এগিয়ে আসার আহবান জানান।

একাত্তর/এসি
মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় অপর পাঁচ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর দেশ নিয়ে সাধারণ মানুষ যে ধরনের প্রত্যাশা করেছিল, বাস্তবে তা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা....
মৌলভীবাজারে শিক্ষা সফরের বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজনের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে জেলার শ্রীমঙ্গল উপজেলার...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের বারান্দার সিঁড়ি থেকে ফণা তোলা বিষধর ‘পদ্ম গোখরা’ (Monocled Cobra) সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কালিঘাট পোস্ট অফিস সংলগ্ন চা...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর