হবিগঞ্জে জামায়াত নেতা হত্যায় ১৪ জনের বিভিন্ন মেয়াদে সাজা

আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ০৫:২৬ পিএম

হবিগঞ্জে আলোচিত জামায়াত নেতা মুহিবুর রহমান চৌধুরী হত্যা মামলায় জেলা কৃষকলীগের এক নেতাকে আমৃত্যু কারাদণ্ড ও অপর ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফ এ রায় ঘোষণা করেন। 

রায় ঘোষণার পর হাজতে নেওয়ার সময় দণ্ডিত প্রধান আসামি জেলা কৃষকলীগের সহ-সভাপতি শফিকুল আলম চৌধুরী ‘জয় বাংলা’ স্লোগান দিলে আদালত প্রাঙ্গণে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়। এসময় পুলিশ দ্রুত দণ্ডিতদের হাজতে নেয়। 

মামলার সূত্রে জানা যায়, ২০১৩ সালের ছয় জুন হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফী এলাকায় পূর্ব বিরোধের জেরে জামায়াত নেতা মুহিবুর রহমান চৌধুরীকে কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষের লোকজন। পরে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। ঘটনার পর নিহতের বড় ভাই মুজিবুর রহমান চৌধুরী বাদি হয়ে সদর মডেল থানায় ২৩ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পরে মামলাটি তদন্তের জন্য সিআইডিতে হস্তান্তর করা হয়।

২০১৫ সালের ১৬ সেপ্টেম্বর সিআইডি ১৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। মোট ২১ জনের সাক্ষ্য শেষে আদালত আজ রায় ঘোষণা করেন। বিচার চলাকালে তিন আসামি মারা যান এবং দুই আসামিকে খালাস দেওয়া হয়। রায় ঘোষণার সময় সব আসামি আদালতে উপস্থিত ছিলেন।

রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর  অ্যাডভোকেট গুলজার খান।

একাত্তর/এসি
পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষক ছানোয়ার হোসেন হত্যা মামলায় এক নারীসহ ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয়...
সিরাজগঞ্জ পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা সুজনকে জবাই করে হত্যার মামলায় তার স্ত্রী উম্মে জামিলা তিথিসহ দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাদের প্রত্যেককে এক লাখ...
হবিগঞ্জ সদর থানায় আটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। মঙ্গলবার, দুপুর দুইটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে...
হবিগঞ্জে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে পিকআপ ভ্যানের চালকসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর