পাচার অর্থ ফেরতের অগ্রগতি সন্তোষজনক নয়: দুদক চেয়ারম্যান

আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ০৬:১৯ পিএম

দেশে থেকে পাচার হওয়া অর্থ ফিরে আনা কঠিন কাজ বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন। তিনি জানান, পাচার অর্থ ফেরাতে বাংলাদেশ ব্যাংকসহ কয়েকটি প্রতিষ্ঠান সম্মিলিতভাবে কাজ করছে। তবে অগ্রগতি সন্তোষজনক নয়। 

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে দুদকের সমন্বিত জেলা কার্যালয় আয়োজিত গণশুনানি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দুদক চেয়ারম্যানের অভিযোগ, নির্বাচনের আগে প্রার্থীরা সম্পদের হিসাব দিতে বাধ্য থাকলেও রাজনৈতিক নেতারা প্রায়ই আংশিক হিসাব জমা দেন এবং বাকি অংশ গোপন রাখেন। শেখ হাসিনা উদাহরণ হিসেবে টেনে তিনি বলেন, ২০০৮ সালের নির্বাচনে পলাতক সাবেক প্রধানমন্ত্রী সম্পত্তির গোঁজামিল হিসাব দিয়ে নির্বাচিত হয়েছেন। সেটি যদি না হতো, তাহলে তার মনোনয়ন বাতিল হতো। তিনি নির্বাচন করতে পারতেন না, প্রধানমন্ত্রীও হতে পারতেন না। তার দলই ক্ষমতায় আসতো না।

সম্পদের হিসাব গোপন করার প্রবণতা রোধে সচেতনতা ও কঠোর নজরদারির ওপর তিনি গুরুত্বারোপ করেন। একই সঙ্গে উপদেষ্টা পরিষদের সদস্যদের সম্পদ বিবরণী দাখিলের আহবান জানান দুদক চেয়ারম্যান।

আসন্ন নির্বাচনে প্রার্থীদের সম্পদ বিবরণী যাচাইয়ে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা নিজেরা খারাপ লোককে নির্বাচিত করি, চাঁদাবাজকে ভোট দেই- এর ফল পুরো জাতিকে ভোগ করতে হয়। আমাদের প্রতিষ্ঠান বহু আগেই ক্ষতিগ্রস্ত হয়েছে, এখন এটি রক্ষা করতে হবে।

গণশুনানিতে ৩৪টি সরকারি দপ্তরের বিরুদ্ধে ৮১টি অভিযোগ শুনে তাৎক্ষণিক ব্যাখ্যা নেন দুদক চেয়ারম্যান। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত সমস্যাগুলো সমাধানের নির্দেশও দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দুদক কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, দুদকের সচিব মোহাম্মদ খালেদ রহীম, পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানসহ জেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা। 

গণশুনানির সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

একাত্তর/এসি
হবিগঞ্জ সদর থানায় আটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। মঙ্গলবার, দুপুর দুইটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে...
হবিগঞ্জে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে পিকআপ ভ্যানের চালকসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। 
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা আলাদা দুই মামলায় মো. মনিরুল ইসলাম (৪৩) নামে সিরাজগঞ্জের এক খাদ্য কর্মকর্তাকে ১০ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর