মধ্যরাতে চবি ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৩

আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ০১:৪৩ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাতে এই সংঘর্ষের ঘটনা বলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহীদুল ইসলাম জানিয়েছেন।

প্রতক্ষদর্শী শিক্ষার্থীদের বরাতে জানা যায়, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে মধ্যরাতে সোহরাওয়ার্দী হলের সামনে অবস্থান নেয় ছাত্রলীগের বগিভিত্তিক বিজয় গ্রুপের নেতাকর্মীরা। আর শাহ আমানত হলের সামনে বগিভিত্তিক আরেক গ্রুপ চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার বা সিএফসির নেতাকর্মীরা অবস্থান নেয়।

এই অবস্থান-পাল্টা অবস্থানকে কেন্দ্র করে উত্তেজনার  এক পর্যায়ে উভয়ে পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ঢিল ছোড়াছুড়ির ঘটনা ঘটে। আর তাতে উভয়পক্ষের ১৩ জন আহত হন।

আরও পড়ুন: টিকা নিতে টার্মিনালে পরিবহন শ্রমিকদের ভিড়

ছাত্রলীগ নেতারা জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতা ১৩ জানুয়ারি ক্যাম্পাসে এলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির দাবিতে মূল ফটক অবরোধ করেন নেতাকর্মীরা। তারপর থেকেই উত্তেজনা চলছিল ছাত্রলীগের বিভিন্ন পক্ষের মধ্যে। এর জেরেই মঙ্গলবার মধ্যরাতের সংঘর্ষের সূত্রপাত।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র এবং হাটহাজারী আধুনিক হাসপাতালে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন ছাত্রলীগ নেতারা।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহীদুল ইসলাম বলেন, 'দুই গ্রুপের মধ্যে একটু ঝামেলা হয়েছিল। আমরা তাদেরকে বুঝিয়ে হলে ঢুকিয়ে দিয়েছি। আপাতত পরিস্থিতি শান্ত রয়েছে।'


একাত্তর/জো 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আলাওল ও এ.এফ. রহমান হলের মধ্যবর্তী একটি ছোট ক্যাফেটেরিয়া সংস্কারের নামে লাখ লাখ টাকা লুটের ছক কষা হয়েছে বলে অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর ও ঠিকাদারি...
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচকে ডাকসু ও জাকসুর মতো জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেল। 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রতিটি পদে পদে অনিয়মের অভিযোগ আনলো ছাত্রদল। তাদের অভিযোগ, এমন অবস্থার পরও নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বিকার ছিলো।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনার প্রস্তুতি।
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর