টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকরা।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফয়সাল জামান ফাহিম ও সাধারণ সম্পাদক সাজ্জাতুজ্জামান সুজনসহ সংগঠনটির সাংবাদিকরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এর পর ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করে জাতির পিতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তারা। এসময় সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
একাত্তর/এসি
