বসুন্ধরায় ডেঙ্গু প্রতিরোধে আইইউবি'র সচেতনতা কর্মসূচি

আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ০৬:৩৬ পিএম

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি'র স্কুল অফ ফার্মেসি অ্যান্ড পাবলিক হেলথের উদ্যোগে রোববার ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় ডেঙ্গু প্রতিরোধে দিনভর সচেতনতা কর্মসূচি আয়োজন করা হয়েছে। 

এর অংশ হিসেবে দুপুরে একটি সচেতনতামূলক র‍্যালি আইইউবির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আইইউবির বেশ কয়েকজন শিক্ষার্থী ও কর্মকর্তা বিভিন্ন সচেতনতামূলক বক্তব্য সম্বলিত প্ল্যাকার্ড এবং ফেস্টুন হাতে এই র‍্যালিতে অংশ নেয়। 

আইইউবির সম্মানিত উপাচার্য অধ্যাপক তানভীর হাসান, সহ-উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান, কোষাধ্যক্ষ খন্দকার মো. ইফতেখার হায়দার, এবং স্কুল অফ ফার্মেসি অ্যান্ড পাবলিক হেলথের ডিন অধ্যাপক ড. জেএমএ হান্নান এই কর্মসূচিতে যোগ দেন।

পাশাপাশি আইইউবির উদ্যোগে বসুন্ধরা এলাকার ঝোপঝাড়, ড্রেন এবং খানাখন্দে জমে থাকা পানিতে ফগার এবং স্প্রে-র সাহায্যে মশক নিধনের ঔষধ ছিটানো হয়। 

এছাড়াও, বসুন্ধরা এলাকার পথচারি এবং বাসিন্দাদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করে আইইউবির শিক্ষার্থীরা। 


একাত্তর/এআর

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির (আইইউবি) উপ-উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন কানাডীয় শিক্ষাবিদ অধ্যাপক ড্যানিয়েল ডব্লিউ লুন্ড। রোববার (১৩ এপ্রিল) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন।
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন পেট্রোলিয়াম ও খনিজ সম্পদ প্রকৌশলের বিশিষ্ট অধ্যাপক ড. ম. তামিম। 
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘ইনক্লুশন ফর ন্যাশনাল গোলস: লেডিস ইন লিডারশিপ’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)।
নতুন প্রজন্মের কাছে বাংলার লোক ঐতিহ্যকে তুলে ধরতে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) মঞ্চস্থ হলো মনসুর বয়াতি রচিত পালা নাটক ‘দেওয়ানা মদিনা’। বিশ্ববিদ্যালয়ের থিয়েটার ক্লাবের পরিবেশনায় এবং...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর