আইইউবিতে উপাচার্য হিসেবে যোগ দিলেন ম. তামিম

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:১৩ পিএম

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন পেট্রোলিয়াম ও খনিজ সম্পদ প্রকৌশলের বিশিষ্ট অধ্যাপক ড. ম. তামিম। 

১৭ ডিসেম্বর তাকে চার বছরের জন্য আইইউবির উপাচার্য হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। 

আইইউবিতে যোগদানের আগে অধ্যাপক তামিম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেল রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং কেমিক্যাল অ্যান্ড মেটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। 

অধ্যাপক তামিম বুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক, ভারতের আইআইটি মাদ্রাজ থেকে স্নাতকোত্তর এবং কানাডার ইউনিভার্সিটি অব আলবার্টা থেকে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

জ্বালানি অর্থনীতি, রিজার্ভ ম্যানেজমেন্ট, নীতি ও পরিকল্পনা প্রণয়ন এবং বিশ্লেষণধর্মী কম্পিউটার মডেল তৈরি ও গবেষণায় অধ্যাপক তামিমের রয়েছে বিস্তৃত অভিজ্ঞতা। এছাড়াও, তিনি গ্রিনহাউস গ্যাস নিরসন, জ্বালানি দক্ষতা উন্নয়ন এবং পরিবেশগত সমাধান নিয়ে কাজ করেছেন। তার তত্ত্বাবধানে বেশ কয়েকজন স্নাতকোত্তর শিক্ষার্থী গবেষণা সম্পন্ন করেছেন। এছাড়াও, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে অধ্যাপক তামিমের উল্লেখযোগ্য সংখ্যক প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

১৯৯৫ সাল থেকে অধ্যাপক তামিম বিভিন্ন সরকারের অধীনে জ্বালানি নীতি প্রণয়ন, পরিকল্পনা ও নিয়ন্ত্রণ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে এক বছরের জন্য অধ্যাপনা থেকে ছুটি নিয়ে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। ২০১৯-২০ সালে তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবেও কিছু সময় দায়িত্ব পালন করেন।

তিনি সোসাইটি অব পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার্স (এসপিই)-এর বাংলাদেশ শাখার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর আজীবন ফেলো।

একাত্তর/এসি
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির (আইইউবি) উপ-উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন কানাডীয় শিক্ষাবিদ অধ্যাপক ড্যানিয়েল ডব্লিউ লুন্ড। রোববার (১৩ এপ্রিল) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘ইনক্লুশন ফর ন্যাশনাল গোলস: লেডিস ইন লিডারশিপ’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)।
নতুন প্রজন্মের কাছে বাংলার লোক ঐতিহ্যকে তুলে ধরতে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) মঞ্চস্থ হলো মনসুর বয়াতি রচিত পালা নাটক ‘দেওয়ানা মদিনা’। বিশ্ববিদ্যালয়ের থিয়েটার ক্লাবের পরিবেশনায় এবং...
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি'র স্কুল অফ ফার্মেসি অ্যান্ড পাবলিক হেলথের উদ্যোগে রোববার ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় ডেঙ্গু প্রতিরোধে দিনভর সচেতনতা কর্মসূচি আয়োজন করা হয়েছে। এর অংশ হিসেবে দুপুরে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর