নাম ও বয়স সংশোধনে দালালচক্র থেকে সাবধান: ঢাকা শিক্ষা বোর্ড

আপডেট : ২০ জুন ২০২৬, ০৫:২২ পিএম

শিক্ষার্থীদের নিজ নাম, পিতা-মাতার নাম এবং জন্মতারিখ বা বয়স সংশোধন সংক্রান্ত বিষয়ে কোনো ধরনের দালাল বা মধ্যস্থতাকারীর সঙ্গে যোগাযোগ না করার জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে ঢাকা শিক্ষা বোর্ড। একই সঙ্গে কোনো প্রতারক চক্রের প্রলোভনে পড়ে কাউকে কোনো অর্থ না দেওয়ার জন্য আবেদনকারীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

শনিবার (২০ জুন) বোর্ডের সচিব প্রফেসর এস. এম. কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা শিক্ষা বোর্ডে নাম ও বয়স সংশোধন সংক্রান্ত আবেদনসমূহ দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তির লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে। এর অংশ হিসেবে গত ১৫ দিনে প্রায় ৮ হাজার আবেদন নিষ্পত্তি করা হয়েছে। অবশিষ্ট আবেদনসমূহ অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে নিষ্পত্তি করার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।

বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু অসাধু ব্যক্তি ও দালালচক্র বোর্ডের আবেদন দ্রুত নিষ্পত্তি করে দেওয়ার মিথ্যা প্রলোভন দেখিয়ে সরলপ্রাণ আবেদনকারীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায় করছে। এ ধরনের প্রতারণার ফাঁদে পা দিয়ে অনেক আবেদনকারী চরমভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

ঢাকা শিক্ষা বোর্ড আরও জানায়, নাম ও বয়স সংশোধনের পুরো প্রক্রিয়াটি নিয়মতান্ত্রিকভাবে সম্পন্ন হচ্ছে। আবেদন সংক্রান্ত কোনো সমস্যা, প্রয়োজনীয় তথ্য বা জরুরি সহযোগিতার প্রয়োজন হলে আবেদনকারীদের সরাসরি ঢাকা শিক্ষা বোর্ডের সচিবের কার্যালয়ে (৩ নম্বর ভবনের লিফট-৬) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

বোর্ড কর্তৃপক্ষের পক্ষ থেকে সংশ্লিষ্টদের দালালমুক্ত সেবা গ্রহণ করার আহ্বান জানিয়ে বলা হয়েছে, প্রতারণা থেকে নিজে নিরাপদ থাকুন এবং অন্যদেরকেও এই বিষয়ে সচেতন করুন।

আরবিএস
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে সোমবার (২৮ নভেম্বর)। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।এ বছর ৯টি সাধারণ...
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে সোমবার (২৮ নভেম্বর)। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, ২০২২...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা।
দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর বাগেরহাটের মোংলা বন্দর রাজস্ব আয়ে নতুন রেকর্ড করেছে। ২০২৫-২৬ অর্থবছরে এ বন্দরের রাজস্ব আয় হয়েছে তিন হাজার ৮৭৯ কোটি ৫১ লাখ টাকা। বেড়েছে জাহাজ, কার্গো ও কনটেইনার...
বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে উত্তাল সাগরের প্রচণ্ড ঢেউয়ের কবলে বরগুনার তালতলী উপজেলার ‘এফবি জান্নাত-জুনায়েদ’ নামে একটি ট্রলার ডুবে গেছে।
নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এডভোকেট খায়রুল কবির রুমেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর