বিশ্ববিদ্যালয়ে মান ধরে রাখতে না পারলে কড়া নজরদারি: শিক্ষামন্ত্রী

আপডেট : ২২ আগস্ট ২০২৬, ০৬:৪৬ পিএম

বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে অবিলম্বে অ্যাক্রেডিটেশন কমিটি গঠনের ওপর জোর দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। নতুন করে আর কোনো বিশ্ববিদ্যালয় অনুমোদন না দেওয়ার ঘোষণা দিয়ে মান ধরে রাখতে ব্যর্থ হওয়া প্রতিষ্ঠানগুলোর ওপর কড়া তদারকি চালাতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) নির্দেশ দিয়েছেন তিনি।

শনিবার (২২ আগস্ট) বিকেলে সাভারের ব্র্যাক সিডিএম সেন্টারে ইউজিসি আয়োজিত উপাচার্যদের দুই দিনব্যাপী জাতীয় নীতিনির্ধারণী সংলাপের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

গবেষণায় বাজেট বরাদ্দের ঘাটতির বিষয়টি তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, দেশে বর্তমানে পর্যাপ্ত রিসার্চ ফান্ড নেই। অতীতে বিদেশ ভ্রমণ, ভুয়া গবেষণা ও উপবৃত্তির নামে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। অতীতের এসব অনিয়ম বন্ধ করে গবেষণায় মূল ধারার অর্থায়নের আশ্বাস দেন তিনি।

একই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান জানান, শিক্ষার মান উন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়কে পুরোপুরি ডিজিটাল রূপান্তরের আওতায় আনার উদ্যোগ গ্রহণ করা হবে।

উপাচার্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই নীতিনির্ধারণী সংলাপে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক স্বচ্ছতা, উচ্চশিক্ষার মানদণ্ড নির্ধারণ এবং আন্তর্জাতিক মান অর্জনে বিভিন্ন সুপারিশ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

একাত্তর/এসি
সময় ও আধুনিক বিশ্বের প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে দেশের কারিগরি শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সেমিকন্ড্রাক্টর ও ইলেকট্রিক গাড়ির (ইভি) মতো বিষয়গুলো এখনই অন্তর্ভুক্ত করে পাঠদান শুরু করতে হবে...
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের বাকি সব শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষা চলমান থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে (মেধাবৃত্তি) ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ গ্রেডে ৪৬ হাজার ২৮১ জন...
আগামীকাল বৃহস্পতিবার (২ জুলাই) থেকে দেশব্যাপী শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার মোট ২৬৯৭টি কেন্দ্রে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছেন। পরীক্ষা সুষ্ঠু ও...
চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সিনেট সদস্য সাঈদ আল নোমান বলেছেন, ‘জুলাইয়ে এখানকার সবাই কোনো না কোনোভাবে যুক্ত ছিল। বর্তমান বাংলাদেশকে যদি আমরা আসলেই দাঁড় করাতে চাই,...
ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, দেশে সংঘটিত সামাজিক অপরাধ ও নৃশংস ঘটনাগুলোর অধিকাংশের পেছনে কোনো না কোনোভাবে মাদক জড়িত। কিশোর গ্যাং গড়ে...
থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, পরিকাঠামোগত অবস্থা এবং সাধারণ মানুষের পুলিশি সেবা পাওয়ার মান সরেজমিনে পরখ করতে রাজধানীর তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।...
ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় আশানুরূপ অগ্রগতি অর্জিত হওয়ার পর উপযুক্ত সময়ে দেশটির সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে যেকোনো ধরনের চুক্তি বা আলোচনার ক্ষেত্রে বাংলাদেশের জাতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর