চবিতে ই-কার সেবা চালু, শুরুতেই ভাড়া নিয়ে অভিযোগ

আপডেট : ২০ আগস্ট ২০২৫, ১১:০৮ পিএম

দেশের সর্ববৃহৎ ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) যাতায়াতের দুর্ভোগ কমাতে চালু হয়েছে পরিবেশবান্ধব ইলেকট্রনিক কার বা ই-কার সেবা। তবে শুরুতেই শিক্ষার্থীদের অভিযোগ, ভাড়া সামঞ্জস্যতা নেই। সিএনজিচালিত অটোরিকশার চেয়ে এই ই-কারের ভাড়া বেশি।

মঙ্গলবার (২০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করেন।

উপাচার্য বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা ই-কার চালু করতে পেরেছি। এটি  শিক্ষার্থীদের যাতায়াত দুর্ভোগ কমাবে বলে আশা করছি। পাশাপাশি এটি অত্যন্ত পরিবেশবান্ধব।

বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, ‘মা এন্টারপ্রাইজ’ ও ‘গ্রিন ফিউচার বাংলাদেশ’ এর সঙ্গে যৌথ চুক্তিতে ‘নো প্রোফিট, নো লস’ এর আওতায় প্রথম ধাপে ছয়টি ই-কার বা গলফ কার্ট চালু করা হয়। প্রাথমিকভাবে তিনটি ভিন্ন রুটে চলবে এ ছয়টি কার। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশা, এর মাধ্যমে ক্যাম্পাসে অতিরিক্ত দূরত্ব অতিক্রম, সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা সিন্ডিকেটের দৌরাত্ম্য এবং অতিরিক্ত ভাড়া সমস্যার সমাধান হবে। 

তিনটি রুট ও নির্ধারিত ভাড়া

প্রথম পর্যায়ে তিনটি রুটে সেবা দেবে এই ই-কার। ফরহাদ হোসেন হল থেকে পর্যায়ক্রমে আব্দুর রব হল, শহীদ হৃদয় তরুয়া ভবন ও শহীদ মিনার হয়ে জিরো পয়েন্ট একটি রুট। আইন অনুষদ থেকে দুই নম্বর গেট, ল্যাবরেটরি স্কুল,  আলাওল হল, সোহরাওয়ার্দী হল, জিরো পয়েন্ট হয়ে  শহীদ মিনার পর্যন্ত আরেকটি রুটে চলবে ই-কার। আবার জিরো পয়েন্ট থেকে শহীদ মিনার, লাইব্রেরি, সায়েন্স ফ্যাকাল্টি ও বায়োলজিক্যাল সায়েন্স পর্যন্ত রুটে চলবে ই-কারগুলো।

ফরহাদ হোসেন হল থেকে পর্যায় ক্রমে আবদুর রব হল পাঁচ টাকা, হৃদয় তারুয়া ভবন পাঁচ টাকা, শহীদ মিনার পাঁচ টাকা, জিরো পয়েন্ট ১০ টাকা। আবার আইন অনুষদ থেকে দুই নম্বর গেট পাঁচ টাকা, ল্যাবরেটরি স্কুল পাঁচ টাকা, আলাওল হল পাঁচ টাকা, সোহরাওয়ার্দী হল ১০ টাকা, জিরো পয়েন্ট ১০ টাকা, শহীদ মিনার ১৫ টাকা, জিরো পয়েন্ট থেকে শহীদ মিনার পাঁচ টাকা, লাইব্রেরি ১০ টাকা, সায়েন্স ফ্যাকাল্টি ১০ টাকা, মেরিন সায়েন্স ১৫ টাকা, বায়োলজিক্যাল সায়েন্স ১৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

এদিকে ই-কার চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করলেও ভাড়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, ই-কার সেবার ভাড়ায় রয়েছে অসামঞ্জস্যতা। যেখানে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে জীববিজ্ঞান অনুষদ পর্যন্ত সিএনজিচালিত অটোর ভাড়া আট টাকা, সেখানে ই-কারের ভাড়া ধরা হয়েছে ১৫ টাকা। একইভাবে জিরো পয়েন্ট থেকে সায়েন্স ফ্যাকাল্টিতে সিএনজিচালিত অটোর ভাড়া সাত টাকা হলেও ই-কারে গুনতে হচ্ছে ১০ টাকা। এভাবে প্রত্যেক রুটেই ভাড়া নিয়ে ক্ষোভ জানিয়েছে শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. উলফাতুর রহমান রাকিব বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর ই-কার চালু অবশ্যই প্রশংসনীয়। তবে এর যে ভাড়া শিক্ষার্থীবান্ধব হয়নি। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই সিএনজি অটোর তুলনায় ই-কারের ভাড়া বেশি।

একই অভিযোগ আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আরজুমান্দ আছেমা তামান্নার। তার দাবি, ই-কারের ভাড়া সর্বোচ্চ পাঁচ টাকা হলে শিক্ষার্থীদের উপকার হবে। পাশাপাশি ই-কারের ক্যাম্পাসের বাইরে এর ব্যাপ্তি নেই। এক নম্বর থেকে জিরো পয়েন্টে অনেক সিএনজি অটো ও রিকশা সিন্ডিকেট চলমান রয়েছে। এই রুটে ই-কার চালু করা গেলে ভোগান্তি অনেকটা কমে যাবে।

আইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাব্বির হোসেন রিয়াদ বলেন, ই-কার যদি সিএনজিচালিত অটোর বিকল্প হয় তবে এর ভাড়া সিএনজি অটোর থেকে বেশি কেন? পাশাপাশি যে কয়েকটি ই-কার দিয়েছে তা প্রয়োজনের চেয়ে কম। এছাড়া ই-কারটি শতভাগ আবাসন দাবির আন্দোলনের সময় আনা হয়েছে। তার ভাষ্য, আবাসনের আন্দোলনকে ধামাচাপা দিতে ই-কার আনা হয়েছে। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন বলেন, ভাড়া নিয়ে অভিযোগের বিষয়টি আমাদের কানে এসেছে। আমরা শিক্ষার্থীদের জানিয়েছি, এটি নিয়ে এখনও পরিপূর্ণ চুক্তি করিনি। আমরা শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার অপেক্ষা করেছি। প্রতিক্রিয়া দেখে ভাড়া সংক্রান্ত এবং অন্য বিষয়গুলো নিয়ে শিক্ষার্থীদের দাবি কীভাবে পূরণ করা যায়, সে নিয়ে আমরা চিন্তা করছি।

তিনি আরও বলেন, আমরা আশাকরি একটা স্থায়ী সমাধানের দিকে যেতে পারবো। পাশাপাশি আমরা অবশ্যই ভাড়া নিয়ে সমাধান খুঁজবো। 

একাত্তর/এসি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আলাওল ও এ.এফ. রহমান হলের মধ্যবর্তী একটি ছোট ক্যাফেটেরিয়া সংস্কারের নামে লাখ লাখ টাকা লুটের ছক কষা হয়েছে বলে অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর ও ঠিকাদারি...
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচকে ডাকসু ও জাকসুর মতো জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেল। 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রতিটি পদে পদে অনিয়মের অভিযোগ আনলো ছাত্রদল। তাদের অভিযোগ, এমন অবস্থার পরও নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বিকার ছিলো।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনার প্রস্তুতি।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর