আইন পাস করলেন নুসরাত ফারিয়া

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ০৯:৩১ পিএম

ব্যাচেলরস অব ল’তে সেকেন্ড ক্লাস নিয়ে ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে পাস করলেন দুই বাংলার অভিনয়শিল্পী নুসরাত ফারিয়া। এরইসঙ্গে শেষ হলো তার চার বছরের শিক্ষাজীবনের।

বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত এ তারকা বলেন, অবশেষে সৃষ্টিকর্তা আমার কথা শুনেছেন। আইন বিষয়ে পাস করলাম। সেকেন্ড ক্লাস পেয়েছি। এ বিষয়ে আমি আমার শিক্ষককে ধন্যবাদ দিতে চাই। তার কারণেই আমার এই পড়াশোনার জার্নিটা হয়েছে। আমি আসলে সবার কাছেই কৃতজ্ঞ।

image


ফারিয়া গণমাধ্যমকে বলেন, পড়াশোনা ও কাজ একসঙ্গে চালিয়ে যাওয়াটা বেশ কঠিন। আমার সহকর্মী ও পরিবার পাশে না থাকলে এটা সম্ভব হতো না। পাস করলাম, এটা আমার শিক্ষাজীবনের সেরা প্রাপ্তি।

আরও পড়ুন: মিস ইউনিভার্সের খেতাব জিতলেন ভারতের হারনাজ

কিছুদিন আগেই বাংলাদেশের অন্যতম বড় বাজেটের ছবি ‘বঙ্গবন্ধু’র শুটিং শেষ করেন এই অভিনয়শিল্পী। চলচ্চিত্রটিতে ‘শেখ হাসিনা’র ভূমিকায় অভিনয় করেছেন তিনি। 

image


প্রসঙ্গত, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে তৈরি চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু’। ২০১৯ সালের শেষ দিকে এই চলচ্চিত্রের সাথে যুক্ত হন নুসরাত ফারিয়া। ২০২১ সালে শেষ হওয়া ছবিটিতে ১৮ থেকে ২৯ বছর বয়সী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন তিনি। ছবিটি পরিচালনায় আছেন শ্যাম বেনেগাল। বঙ্গবন্ধু হিসেবে আছেন আরেফিন শুভ।


একাত্তর/টিএ

বিগত দু’দিন নিজের জীবনের সবচেয়ে কঠিন সময় পার করেছেন বলে জানিয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।
অভিনেত্রী নুসরাত ফারিয়াকে জামিন দিয়েছে ঢাকার সিএমএম আদালত।
কিছু দিন আগেই কথা দেয়া সম্পর্কে থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়ে আলোচনায় এসেছেন এই প্রজন্মের জনপ্রিয় তারকা নুসরাত ফারিয়া। এরপরই তার উপলব্ধি, আর কখনও কোনো মানুষের বন্ধ হতে চান না। সোমবার রাতের তার একটি...
অবশেষে ৯ বছরের সম্পর্কে ইতি টানলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত। বুধবার তাঁর ইনস্টাগ্রাম পোস্টে তিনি এই বিচ্ছেদের ঘোষণা করেন। তিন বছর আগেই তাঁদের বাগদান হয়েছিল।২০২০ সালের মার্চে পারিবারিকভাবে রনি...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর