সাতপাকে বাঁধা পড়লেন অভিনেত্রী বিদ্যা

আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ০৫:২৫ পিএম

সাতপাকে বাঁধা পড়লেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম আর সনি পোদ্দার। মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বসে মিমের বিয়ের জমকালো আসর। কঠোর গোপনীয়তার মধ্যে দুই পরিবারের সদস্য আর কাছের মানুষরাই পাশে ছিলেন মিম-সনির এই বিশেষ মুহূর্তে।

image


হলিউড-বলিউড তারকাদের বিয়ের ছবি দেখলে যেমন রূপকথার গল্পের কথা মনে পড়ে যায়, এবার একই কায়দায় জীবনের বিশেষ মুহূর্তের ছবিগুলো নিজের ফেসবুকে পোস্ট দিলেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। প্রেমিক সনি পোদ্দারের সাথে মঙ্গলবার দুপুরে সাত পাঁকে বাঁধা পড়ার পরপরই রোমান্টিক গানের দু লাইন লিখে আর্শীবাদ চান অভিনেত্রী।

image


সনাতন ধর্মের রীতি মেনে হয় মিম-সনির বিয়ের জমকালো অনুষ্ঠান। বিয়েতে মিম পড়েছিলেন ভারতের বিখ্যাত ডিজাইনার সব্যসাচীর নকশা করা লেহেঙ্গা। আর বর সনি পড়েছিলেন গোলাপী শেড়ওয়ানি।

image


দুই পরিবারের সদস্য এবং খুব কাছের মানুষেরা হন মিম-সনির বিশেষ মুহুর্তের সাক্ষী। মিমের অনুরোধে অতিথিরাও সেজেছিলেন সাদা সোনালি রঙের পোশাকে।

বিয়ের অনুষ্ঠানের আগে মিমের গায়ে হলুদ সঙ্গীত অনুষ্ঠানের ছবিগুলোও ছিলো টক অব দ্য টাউন। গত ১০ নভেম্বর মিমের জন্মদিনে হঠাৎই ব্যাংকার প্রেমিক সনি পোদ্দারের সাথে আংটি বদল করেন মিম।

image


২০০৭ সালে লাক্স সুন্দরী প্রতিযোগিতার মুকুট জয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন বিদ্যা সিনহা মিম। এরপর ছোট-বড়পর্দায় দাপটের সাথে কাজ করে যাচ্ছেন এই জনপ্রিয় অভিনেত্রী।

image



একাত্তর/ এনএ

অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে দুবাই যাচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।
ঢাকাই সিনেমার দুই জনপ্রিয় নায়িকা পরীমনি এবং বিদ্যা সিনহা মিমের স্নায়ুযুদ্ধ এখন প্রকাশ্যে। পাল্টাপাল্টি ফেসবুক স্ট্যাটাসে তারা পরস্পরের প্রতি অভিযোগ তুলেছেন। শরিফুল রাজকে নিয়ে মিমের সঙ্গে...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর