হেলিকপ্টারে শ্বশুরবাড়ি গেলেন নায়িকা মিম

আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ০৪:৪৯ পিএম

বিয়েটা যেন রীতিমতো উৎসবে পরিণত করেছেন ঢালিউডের নায়িকা বিদ্যা সিনহা মিম। গায়ে হলুদের অনুষ্ঠান থেকে শুরু করে বিয়ের ছবি পর্যন্ত সবটাতেই মাতিয়ে রেখেছেন গণমাধ্যমকে।

কিন্তু এতেও শেষ না। এবার হেলিকপ্টারে করে শ্বশুড়বাড়ি গিয়ে খবরের শিরোনাম হয়েছেন এই তারকা।

বিয়ের তিনদিন পর শুক্রবার (৭ জানুয়ারি) পরিবার নিয়ে বিশেষ সংবর্ধনার জন্য শ্বশুরবাড়িতে যান মিম। সেসময় প্রথম শ্বশুরবাড়ি যাত্রাকে স্পেশাল করতে হেলিকপ্টারের আয়োজন করেন জনপ্রিয় এই নায়িকা।

ঢাকা থেকে উড়ে যাওয়া হেলিকপ্টারটি অবতরণ করেছিল কুমিল্লা শহরের ইদগাহ মাঠে। সেখান থেকে গাড়ি নিয়ে শ্বশুরবাড়িতে প্রবেশ করেন নববধূ।

এই যাত্রায় মিমের সঙ্গে ছিলেন তার বাবা বীরেন্দ্রনাথ সাহা, মা ছবি সাহা, ছোট বোন প্রজ্ঞা সিনহা, মামা, মামাতো বোন ও ফটোগ্রাফার।

আরও পড়ুন: এবার করোনায় আক্রান্ত মিথিলা

হেলিকপ্টারে যাওয়া প্রসঙ্গে মিম বলেন, ‘শ্বশুরবাড়ির সংবর্ধনা অনুষ্ঠান স্মরণীয় করে রাখতেই হেলিকপ্টারে চড়ে গিয়েছি। পেশাগত জীবনে দেশের নানা প্রান্তে হেলিকপ্টারে চড়ে গিয়েছি। কিন্তু এবারের যাওয়ার অনুভূতি ছিল ভিন্ন রকম। চমৎকার একটা দিন পার করেছি।’

শ্বশুরবাড়ির সংবর্ধনা অনুষ্ঠান সেরে আবার ঢাকায় ফিরে এসেছেন মিম। দু’দিন পর উড়াল দেবেন মালদ্বীপের উদ্দেশ্যে। কারণ হাজার দ্বীপের দেশেই মধুচন্দ্রিমা সারবেন নায়িকা। স্বামী সনির সঙ্গে সেখানে চারদিন অবস্থান করবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, ছয় বছরের প্রেমের পর গত ৪ জানুয়ারি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনে কুমিল্লার ব্যাংকার পাত্র সনি পোদ্দারকে বিয়ে করেন মিম।

তবে মজার বিষয় হলো, গোপনীয়তা সেখানে এতটাই তুঙ্গে ছিল যে দুই পরিবারের কেউই টের পায়নি তাদের সম্পর্কের কথা। গত বছরের ১০ নভেম্বর মিমের জন্মদিনের দিনই পরিবারের সঙ্গে সনির পরিচয় করানোর সঙ্গে সঙ্গে সেরে নেন বাগদান।


একাত্তর/টিএ

বিশ্বসংগীতের পপ-কুইন টেইলর সুইফট এবং আমেরিকান ফুটবল (এনএফএল) তারকা ট্র্যাভিস কেলসির সেই বহুল আলোচিত ‘সিক্রেট ওয়েডিং’ নিয়ে এবার মুখ খুললেন স্বয়ং বর! দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কেলসি...
ইদানীং পর্দায় খুব একটা দেখা না গেলেও, একটা সময়ে ভারতের বিনোদন সাময়িকীগুলোতে জড় তুলতেন অভিনেত্রী জেরিন খান।
উৎফুল্ল ভঙ্গিতে এলোমেলো নাচের ঢংয়ে এক গায়কের মঞ্চে ওঠার ভিডিও নিয়ে সামাজিক মাধ্যমে চলছে আলোচনা। আসল ভিডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় রাজিনৈতিক বা অন্য ক্ষেত্রের নামী ব্যক্তিদের মুখ বসিয়ে...
১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে আইনি বিয়ে সেরেছিলেন কাঞ্চন-শ্রীময়ী। পরকীয়ার অভিযোগ, বয়সের ফারাক নিয়ে প্রচুর সমালোচনার মুখে পড়তে হয়েছে এই দম্পতিকে। তবে তাদের ভালোবাসার সামনে কোনো কিছুই বাধা হয়ে...
জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ শূন্য আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন প্রত্যাশীদের আগামী ১৫ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম...
ফিলিস্তিনিদের অধিকার সমর্থনে উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের অবস্থানকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস।
বিগত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ায় দুর্বৃত্তদের অগ্নিসন্ত্রাসে সর্বস্ব হারানো পরিবার ও এক শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী...
বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ পুনরুদ্ধারে বাংলাদেশ আন্তর্জাতিক অংশীদারদের সাথে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে তিনি পাচার হওয়া সম্পদ দেশে ফিরিয়ে আনতে সরকারের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর