‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ এ দেওয়ান লালনের গান

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৫৩ পিএম

সরকারি অনুদানের সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’  এ গান লিখেছেন ২০২০ সালের চ্যানেল আই সেরা গীতিকার পুরস্কার লাভ করা দেওয়ান লালন আহমেদ বাপ্পি। মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে সিনেমাটির পরিচালনা করেছেন রায়হান জুয়েল। 

দেওয়ান লালন পেশায় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি পুলিশ সুপার হিসেবে টুরিস্ট পুলিশ খুলনা অঞ্চলে কর্মরত।

দেওয়ান লালনের লেখা, ‘দ্যাখো সারেং ছাড়া জাহাজ চলে কার ইশারায় কিসের বলে, মন্দ হাওয়ার খবর দিছে আগাম তৈরি হও ধরতে তাহার লাগাম’ গানে ইমন চৌধুরীর সুরে কণ্ঠ দিয়েছেন বাউল শফি মণ্ডল।

ইতিমধ্যে সুন্দরবন, ঢাকাসহ বিভিন্ন জায়গায় সিনেমাটির দৃশ্যায়ন শেষ হয়েছে। প্রধান দুই চরিত্রে আছেন সিয়াম আহমেদ ও পরীমনি।

দেওয়ান লালন জানান, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার কাহিনীর সঙ্গে সামঞ্জস্য রেখে গানটি লেখা হয়েছে। লোককথার মাধ্যমে সহজভাবে গভীরতম ভাব ও দর্শন তুলে ধরা হয়েছে এতে। গানটি দর্শক, শ্রোতাদের ভালো লাগবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

পরিচালক রায়হান জুয়েল বলেন, দেওয়ান লালন আহমেদের অসাধারণ কথার গানটি শফি মণ্ডলের দরাজ কণ্ঠে দারুণভাবে ফুটে উঠেছে। সংগীত পরিচালক ইমন চৌধুরী সুর নিজের মুনশিয়ানা তুলে ধরেছেন।

উল্লেখ্য, এর আগে পুলিশের প্রথম সশস্ত্র প্রতিরোধ নিয়ে তার গান ‘২৫শে মার্চ’, মুক্তিযুদ্ধে বীরাঙ্গনাদের আত্মত্যাগ নিয়ে ‘বীরাঙ্গনা’ শ্রোতানন্দিত হয়েছে। এ ছাড়া বঙ্গবন্ধুকে নিয়ে চারটি গান, করোনাতে পুলিশের ভূমিকাসহ অন্যান্য থিমে আরও কিছু গান লিখেছেন তিনি।

ফিডব্যাক-খ্যাত লুমিনের কণ্ঠে অটমনাল মুনের সুরে ‘পাসওয়ার্ড’ গানটির জন্য ২০২০ সালের চ্যানেল আই সেরা গীতিকার পুরস্কার লাভ করেন দেওয়ান লালন।  ইতিমধ্যে সাতটি বই প্রকাশিত হয়েছে এই পুলিশ কর্মকর্তার।


একাত্তর/এসি

গীতিকার দেওয়ান লালন আহমেদের লেখা নতুন গানে কণ্ঠ দিয়েছেন মিজান অ্যান্ড ব্রাদার্স। ‘কষ্ট যন্ত্রণা বেদনা’ শিরোনামে সুর দিয়েছেন অটমনাল মুন। সম্প্রতি রাজধানীর একটি স্টুডিওতে গানটির ভয়েজ দেওয়া...
ঈদ উপলক্ষে প্রকাশ করা হয়েছে গীতিকার দেওয়ান লালন আহমেদের নতুন গান। ঈগল মিউজিকের ব্যানারে ‘বন্ধু তুমি কোন দূরে’ শিরোনামের গানটিতে সুর ও কণ্ঠ দিয়েছেন শামজ ভাই, সংগীতায়োজন করেছেন অংকুর মাহমুদ।শনিবার...
দেওয়ান লালন আহমেদ বাপ্পির লেখা নতুন আরেকটি গানে কণ্ঠ দিলেন বাউল শফি মণ্ডল। লালন ফকিরের ভাবনগর ও মানুষতত্ত্বকে ভিত্তি করে লেখা ‘মানুষের জীবন যেন বাইসাইকেল’ শিরোনামের গানটি সুর সংযোজন ও মিউজিক...
আবু রায়হান জু‌য়েলের পরিচালনায় ড. মুহাম্মদ জাফর ইকবালের উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে নির্মিত হচ্ছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ চলচ্চিত্র। এই খবর হয়তো ইতোমধ্যে সবাই জেনে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর