বাউল শফি মণ্ডলের কণ্ঠে দেওয়ান লালনের নতুন গান

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৪২ পিএম

দেওয়ান লালন আহমেদ বাপ্পির লেখা নতুন আরেকটি গানে কণ্ঠ দিলেন বাউল শফি মণ্ডল। লালন ফকিরের ভাবনগর ও মানুষতত্ত্বকে ভিত্তি করে লেখা ‘মানুষের জীবন যেন বাইসাইকেল’ শিরোনামের গানটি সুর সংযোজন ও মিউজিক কম্পোজিশন করেছেন সাদ শাহ। 

বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর একটি স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়। এর আগে দেওয়ান লালনের লেখা ‘সারেং ছাড়া জাহাজ চলে’ গানে কণ্ঠ দিয়েছেন বাউল শফি মণ্ডল।

লাইভ টেকনোলজির অন্যতম স্বত্বাধিকারী অতুল জানিছেন, শিগগিরই রেকর্ড করা নতুন গানটির মিউজিক ভিডিও আসবে। 

এর আগে সরকারি অনুদানের সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’  এ গান লিখেছেন ২০২০ সালের চ্যানেল আই সেরা গীতিকার পুরস্কার লাভ করা দেওয়ান লালন আহমেদ বাপ্পি। মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে সিনেমাটির পরিচালনা করেছেন রায়হান জুয়েল। 

আরও পড়ুন: ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ এ দেওয়ান লালনের গান

দেওয়ান লালন পেশায় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি পুলিশ সুপার হিসেবে টুরিস্ট পুলিশ খুলনা অঞ্চলে কর্মরত।


একাত্তর/এসি

পপ দুনিয়ার সেনসেশন দুয়া লিপা এবার আইনি লড়াইয়ে নামলেন দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিক্সের বিরুদ্ধে। অনুমতি ছাড়া নিজের ছবি ব্যবহার করে টেলিভিশন বিপণন করার অভিযোগে প্রতিষ্ঠানটির কাছে ১৫...
বাংলাদেশের বিখ্যাত কবি হেলাল হাফিজের লেখা ছবিটির মূল গান ‘কষ্ট’ মুক্তি পেয়েছে ইউটিউবে।
‘বর্তমানের কোর্টে বিচার চলে নোটে’ -এ সংক্রান্ত গানটি সব সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অবিলম্বে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সোস্যাল মিডিয়ার যুগে ‘ভাইরাল’ শব্দটি ‍খুব পরিচিত। তাহসান-ফারিণের ‘রঙে রঙে রঙিন হব’ গানটি এখন ভাইরাল । কারণ এই গানের ইউটিউব ভিউ দেখলেই তা বোঝা যায়। বর্তমানে মিউজিক বিভাগের ট্রেন্ডিংয়ে এই গানটি উঠে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর