ঈদে দেওয়ান লালনের নতুন গান

আপডেট : ০১ মে ২০২২, ০৭:১৩ পিএম

ঈদ উপলক্ষে প্রকাশ করা হয়েছে গীতিকার দেওয়ান লালন আহমেদের নতুন গান। ঈগল মিউজিকের ব্যানারে ‘বন্ধু তুমি কোন দূরে’ শিরোনামের গানটিতে সুর ও কণ্ঠ দিয়েছেন শামজ ভাই, সংগীতায়োজন করেছেন অংকুর মাহমুদ।

শনিবার (৩০ এপ্রিল) গানটির মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে ঈগল মিউজিকের ইউটিউব চ্যানেলে।

গানটি সম্পর্কে দেওয়ান লালন বলেন, ‘এক কথায় যদি বলি এটি আমাদের মাটির গান, যেখানে লোক গানের ধারায় সহজ- সাবলীল ভাবে বাংলার নদী-মাটি-নির্মল বাতাসের মতো গভীর প্রেমানুভূতির আবেগ তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আশা করি সব ধরনের শ্রোতা-দর্শকদের গানটি ভালো লাগবে।’

image


উল্লেখ্য, এর আগে পুলিশের প্রথম সশস্ত্র প্রতিরোধ নিয়ে তার গান ‘২৫শে মার্চ’, মুক্তিযুদ্ধে বীরাঙ্গনাদের আত্মত্যাগ নিয়ে ‘বীরাঙ্গনা’ শ্রোতানন্দিত হয়েছে। এ ছাড়া বঙ্গবন্ধুকে নিয়ে চারটি গান, করোনাতে পুলিশের ভূমিকাসহ অন্যান্য থিমে আরও কিছু গান লিখেছেন দেওয়ান লালন।

ফিডব্যাক-খ্যাত লুমিনের কণ্ঠে অটমনাল মুনের সুরে ‘পাসওয়ার্ড’ গানটির জন্য ২০২০ সালের চ্যানেল আই সেরা গীতিকার পুরস্কার লাভ করেন দেওয়ান লালন।  ইতিমধ্যে সাতটি বই প্রকাশিত হয়েছে এই পুলিশ কর্মকর্তার।


একাত্তর/এসি

পপ দুনিয়ার সেনসেশন দুয়া লিপা এবার আইনি লড়াইয়ে নামলেন দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিক্সের বিরুদ্ধে। অনুমতি ছাড়া নিজের ছবি ব্যবহার করে টেলিভিশন বিপণন করার অভিযোগে প্রতিষ্ঠানটির কাছে ১৫...
বাংলাদেশের বিখ্যাত কবি হেলাল হাফিজের লেখা ছবিটির মূল গান ‘কষ্ট’ মুক্তি পেয়েছে ইউটিউবে।
‘বর্তমানের কোর্টে বিচার চলে নোটে’ -এ সংক্রান্ত গানটি সব সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অবিলম্বে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সোস্যাল মিডিয়ার যুগে ‘ভাইরাল’ শব্দটি ‍খুব পরিচিত। তাহসান-ফারিণের ‘রঙে রঙে রঙিন হব’ গানটি এখন ভাইরাল । কারণ এই গানের ইউটিউব ভিউ দেখলেই তা বোঝা যায়। বর্তমানে মিউজিক বিভাগের ট্রেন্ডিংয়ে এই গানটি উঠে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর