হাইকোর্টের কাগজ দেখে জায়েদকে শপথ পড়ালেন কাঞ্চন

আপডেট : ০৪ মার্চ ২০২২, ০৮:৫৯ পিএম

হাইকোর্টের রায় পাওয়ার পর বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সাধারণ সম্পাদক পদে শপথ নিলেন জায়েদ খান।

এর আগে গত মঙ্গলবার (১ মার্চ) জায়েদ খানকে সাধারণ সম্পাদক ঘোষণা দিয়ে রায় প্রকাশ করেছে হাইকোর্ট। 

শুক্রবার (৪ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে এফডিসিতে শপথ পাঠ করান শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন।

এদিন জায়েদের সঙ্গে আরও শপথ নিয়েছেন সহসভাপতি পদে ডিপজল, আন্তর্জাতিক সম্পাদক পদে জয় চৌধুরী, সদস্য পদে অরুণা বিশ্বাস ও সুচরিতা।

শপথের আগে জায়েদের পক্ষে হাইকোর্টের রায়ের কাগজ দেখে শপথ পড়ান চলচ্চিত্র সমিতির সভাপতি।

এ বিষয়ে ইলিয়াস কাঞ্চন সাংবাদিকদের বলেন, জায়েদ গতকাল আমাকে তার উকিলের প্যাডে মামলার রায়ের একটা কপি দেখিয়েছিলো। আমি তাকে রায়ের সার্টিফাইড কপি দেখাতে বলি। আজকে সে তা দেখয়েছে৷ তাই আমি তাকে শপথ পড়ালাম।

সাধারণ সম্পাদক পদে নিপুণকে শপথ পড়ানোর প্রসঙ্গে তিনি বলেন, আগেরটাও বৈধ ছিলো। তাই নিপুণকে পড়িয়েছিলাম। এখন যেহেতু কোর্টের রায় হয়েছে তাই এটাও মানতে হচ্ছে। আইন অমান্য করার উপায় নেই।

আরও পড়ুন: ভিডিও কলে ঝগড়া, প্রেমিকের সামনেই প্রেমিকার আত্মহত্যা

বাকি যারা এখনো শপথ নেননি তাদের সম্পর্কে কাঞ্চন জানান, শিল্পী সমিতির গঠনতন্ত্র অনুযায়ী শপথ বাধ্যতামূলক নয়। তবে কমিটির তিনটি বৈঠকে টানা উপস্থিত থাকতে হবে।


একাত্তর/এসি

বিলুপ্তপ্রায় প্রজাতির একটি ‘লার গিবন’ আদর করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বড় ধরনের আইনি ও প্রশাসনিক জটিলতায় পড়েছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিক্রম। ইনস্টাগ্রামে পোস্ট...
ভারতীয় বিনোদন জগতের অন্যতম শীর্ষ সংগঠন- সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন বা শিল্পী সমিতিতে লেগেছে বিরাট আগুনে হাওয়া! সংগঠনের সভাপতি পুনম ধীলন এবং জ্যেষ্ঠ সহ-সভাপতি পদ্মিনী কোলহাপুরের...
ডিজিটাল ক্যামেরার একটা মাত্র ক্লিকেই এখন বন্দি হয়ে যায় হাজারো দৃশ্য। মেমোরি কার্ডের ছোট্ট একটা চিপে জমা থাকে আস্ত সিনেমা। কিন্তু এইতো সেদিনও এমন ছিেলা না। সিনেমার সেট মানেই ছিেরা যেন এক...
বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের বর্তমান অবস্থা, ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর প্রথম সাত দিনের সাফল্য, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ‘ঈদ সিনেমার সাত দিন: অর্জন, চ্যালেঞ্জ ও প্রত্যাশা’ শীর্ষক...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর