মেয়ের নাম জানালেন প্রিয়াঙ্কা চোপড়া

আপডেট : ২১ এপ্রিল ২০২২, ০২:০১ পিএম

অবশেষে অপেক্ষায় অবসান হলো। প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস তাদের মেয়ের কী নাম রেখেছেন তা প্রকাশ করেছেন। বেশ কিছুদিন ভক্ত, বন্ধু এবং মিডিয়ার কাছে গোপনীয়তার রক্ষার করার জন্য দম্পতি তাদের সন্তানের নাম বা লিঙ্গ গোপন রেখেছিলেন।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) জানা যায়, প্রিয়াঙ্কা-নিকের সন্তানের নাম মালতী ম্যারি চোপড়া জোনাস। সংস্কৃত এবং ল্যাটিন দুই ভাষার শব্দ মিলিয়ে মেয়ের নাম রেখেছেন এই তারকা জুটি।

মালতী নামের বিশেষ অর্থ হলো ছোট সুগন্ধি ফুল বা চাঁদের আলো।

সবাইকে অবাক করে গত ২২ জানুয়ারি এই দম্পতি ঘোষণা করেছিলেন, তারা সারোগেসির মাধ্যমে তাদের জীবনে একটি শিশুকে স্বাগত জানিয়েছেন।

image


সেসময় অফিসিয়াল এক বিবৃতিতে প্রিয়াঙ্কা তার পোস্টে লিখেছেন, ‘আমরা সারোগেটের মাধ্যমে একটি শিশুকে স্বাগত জানিয়েছি। বিষয়টি নিশ্চিত করতে পেরে আমরা আনন্দিত। আমরা সম্মানের সঙ্গে এই বিশেষ সময়ে গোপনীয়তা চেয়ে নিচ্ছি। কারণ আমরা আমাদের মনোযোগ এখন পরিবারের উপর রাখতে চাই।’

আরও পড়ুন: প্রকাশ হলো ৭৫ তম কান উৎসবের অফিসিয়াল পোস্টার

অবশেষে তাদের প্রথম সন্তান জন্মের ঘোষণা করার তিন মাস পরে নিজের মেয়ের নাম জানালেন নিক ও প্রিয়াঙ্কা।

জানা গেছে, সারোগেসির মাধ্যমে জন্ম নেয়া শিশুটি ১৫ জানুয়ারি রাত ৮টার পরে সান দিয়েগোর একটি হাসপাতালে জন্ম নিয়েছে।


একাত্তর/আরএ

নিক-প্রিয়াঙ্কার প্রাসাদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে বারবার। সাজসজ্জা আর বিলাসিতা যেন স্বপ্নের স্বর্গ। আমেরিকার লস অ্যাঞ্জেলসের সেই বিলাসবহুল বাড়ির দাম ছিল প্রায় ২ কোটি ডলার, সেই...
ইরানের বিক্ষোভরত প্রতিবাদী নারীদের প্রতি সমর্থন জানিয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।দেশটিতে মাহসা আমিনির মৃত্যুর পর তীব্র প্রতিবাদ হচ্ছে। সে দেশের নারীরা প্রকাশ্যে তাদের হিজাব খুলে ফেলছেন এবং...
অবশেষে নিজের সন্তানকে বুকে জড়িয়ে ধরার সুখ মিললো বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়ার। সেই ছবি নিজের ইন্সটাগ্রাম একাউন্টে প্রকাশ করেই মা দিবস উদযাপন করেন চোপড়া-জোনাস দম্পতি।একদিনেই লাখো মানুষের...
প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাস দপ্ততি মা-বাবা হয়েছেন। তবে এই দম্পতি সারোগেসির মাধ্যমে সন্তানের জন্ম দিয়েছেন। শুক্রবার রাতে নিজের ইনস্টাগ্রাম একাউন্টে মা হওয়ার সংবাদটি দেন প্রিয়াঙ্কা; একই পোস্ট শেয়ার...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর