ছেলে সন্তানের বাবা হলেন অভিনেতা সিয়াম

আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ০৭:৫০ পিএম

পৃথিবীতে সবচেয়ে সুন্দর ডাক ‘বাবা’। আর সবচেয়ে বড় অর্জন বাবা-মা হওয়া। বড় দায়িত্ব সন্তান, বড় ভালোবাসা সন্তান। আর এবার অভিনেতা সিয়াম এবং অবন্তীর কোলে এসেছে পৃথিবীর শেষ্ঠ অনুভূতি। পুত্র সন্তানের বাবা হয়েছেন সিয়াম। 

মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্ত্রী শাম্মা রুশাফি অবন্তী ছেলে সন্তান জন্ম দেন। গত সোমবার রাতেই হাসপাতালে ভর্তি হন অবন্তী। তবে অবন্তী সুস্থ আছেন। 

দারুণ অনুভূতি নিয়ে সিয়াম জানিয়েছেন, আমি বাবা হয়েছি, এর চেয়ে ভালো আর কি হতে পারে।

গত বছরের ২৬ ডিসেম্বর এই নায়ক তাঁর জীবনের একটি সুখবর ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছিলেন। সেই সময় তিনি ফেসবুকের পোস্টে জানিয়েছিলেন, তাঁর পরিবারের সদস্য বাড়ছে। তিনি বাবা হতে যাচ্ছেন।

ফেসবুকে সুখবরটি জানিয়ে সিয়াম ক্যাপশনে লিখেছিলেন, ‘১০টি ছোট হাতের আঙুল, ১০টি ছোট পায়ের আঙুল, ভালোবাসা ও আশীর্বাদের সঙ্গে আমাদের পরিবার বড় হয়। এই মূল্যবান আত্মা, খুব মিষ্টি আর নতুন, এই ছোট্ট জীবন, একটি স্বপ্ন বাস্তব হচ্ছে। আলহামদুলিল্লাহ।’ 

২০১৮ সালে ভালোবাসার মানুষকে বিয়ে করেন সিয়াম। ক্যারিয়ারেও বেশ তৎপর সিয়াম। সম্প্রতি সিয়ামের অনেক সিনেমাই মুক্তি পেতে যাচ্ছে। এর মধ্যে শান, ‘মৃধা বনাম মৃধা, মুক্তির অপেক্ষায় রয়েছে ‘অপারেশন সুন্দরবন’, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘স্বপ্নবাজী’ সিনেমাগুলো।

এ ছাড়া তাঁর হাতে আছে ‘ইত্তেফাক’, ‘দামাল’, ‘বঙ্গবন্ধু’, ‘বায়োপিক’-এর মতো আলোচিত সিনেমার কাজ।

একাত্তর/ এনএ

পরনে লুঙ্গি, গাল ভর্তি দাড়ি, চুল উষ্কখুষ্ক, চোখে রোদ চশমা, হাতে রক্ত লেগে আছে। সব মিলে ভয়ংকর এক সিয়ামকে দেখা যাচ্ছে পোস্টারে। ঢালিউডে আগে কখনো এই রূপে দেখা যায়নি এই অভিনেতাকে।
বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনকে দস্যুমুক্ত করতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) দুঃসাহসিক অভিযান ও সাফল্যগাঁথা নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র অপারেশন সুন্দরবন। যা মুক্তি পাবে...
আবু রায়হান জু‌য়েলের পরিচালনায় ড. মুহাম্মদ জাফর ইকবালের উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে নির্মিত হচ্ছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ চলচ্চিত্র। এই খবর হয়তো ইতোমধ্যে সবাই জেনে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর