এ কোন সিয়াম!

আপডেট : ৩০ মার্চ ২০২৪, ০৯:৪১ পিএম

পরনে লুঙ্গি, গাল ভর্তি দাড়ি, চুল উষ্কখুষ্ক, চোখে রোদ চশমা, হাতে রক্ত লেগে আছে। সব মিলে ভয়ংকর এক সিয়ামকে দেখা যাচ্ছে পোস্টারে। ঢালিউডে আগে কখনো এই রূপে দেখা যায়নি এই অভিনেতাকে।

তাহলে এ কোন সিয়াম? পোস্টার লুক দেখে ভক্ত থেকে শুরু করে সাধারণ দর্শকের মনেও এমন প্রশ্ন জাগতে পারে। ছবির প্রথম লুক প্রকাশের মধ্য দিয়ে অনেক দিন পর দেশীয় নতুন ছবির ঘোষণা এল সিয়ামের। ছবির নাম ‘জংলি’। আগামী ঈদুল আযহায় ছবিটির মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে।
প্রায় দুবছর আগে ‘অন্তর্জাল’ ছবি মুক্তির পর নতুন কোনো ছবিতে চুক্তির ঘোষণা নেই সিয়ামের।

এ প্রসঙ্গে সিয়াম বলেন, ‘প্রায় তিন বছর আগে দেশীয় নতুন ছবি হিসেবে ‘অন্তর্জাল’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলাম। এরপর আর নতুন ছবির কাজ হয়নি। শিল্পীরা একটা কাজ থেকে আরেকটি কাজ ভালো করার চেষ্টা করেন। আর দর্শকেরও প্রত্যাশা থাকে শিল্পীদের কাছে। ভক্তদের সেই প্রত্যাশা পূরণের জন্যই এত সময় নেওয়া আমার। অপেক্ষায় ছিলাম ভালো কিছুর আশায়, ভিন্ন কিছুর আশায়। দীর্ঘদিন প্রস্তুতি নিয়ে সেই ধরনের একটি কাজ হাতে নিলাম। এমন আনন্দের সংবাদটি আমার জন্মদিনে সবার সঙ্গে ভাগাভাগি করলাম।’ গতকাল ২৯ মার্চ ছিল অভিনেতা সিয়ামের জন্মদিন।

ঢাকাই ছবির এই নায়কের মতে, ‘ভালো কাজের জন্য অপেক্ষা করা ভালো। তবে অনেক দিন পর্দায় না থাকলে ভক্তরা হতাশ হন, সাধারণ দর্শকেরা বিভ্রান্তিতে পড়েন। যেটি আমি সামাজিক যোগাযোগমাধ্যমে অনুধাবন করেছি। তবে অনেক দিন দূরে থাকাটাও কিন্তু ভক্ত-দর্শকের জন্যই, দেরিতে হলেও তাদের বড় কিছু উপহার দেওয়া হবে। বছরে দর্শকের পছন্দের একটা-দুটো কাজ করলেও শিল্পী বেঁচে থাকবে, টিকে থাকবে।’

‘জংলি’ ছবির পরিচালক এম রাহিম। তার  প্রথম সিনেমা ‘শান’–এরও নায়ক ছিলেন সিয়াম। দ্বিতীয় ছবিও সিয়ামকে নিয়ে করা প্রসঙ্গে রাহিম বলেন, ‘গল্পের প্রয়োজনেই সিয়ামের সঙ্গে পরপর কাজ হয়ে যাচ্ছে। আমার কাছে মনে হয়েছে এই ছবির গল্প সিয়ামকে ভালো ডিমান্ড করে।’

তিনি আরও বলেন, ‘শান’ ছবি করার আগেও সিয়ামের প্রথম ছবি ‘পোড়ামন ২’ ছবিতেও রায়হান রাফীর সঙ্গে সহযোগী পরিচালক ছিলাম আমি। একজন শিল্পীর সঙ্গে পরিচালকের কাজের বোঝাপড়াটা খুবই গুরুত্বপূর্ণ। এতে করে ভালো কাজের সুযোগ থাকে। সিয়ামকে নিয়ে এই কাজটিতে সেই বাড়তি সুবিধা পাব।’

রাহিম জানিয়েছে আগামী ১৫ এপ্রিল থেকে ‘জংলি’র শুটিং শুরুর কথা আছে। একটানা শুটিং শেষ হবে ছবির। আগামী ঈদুল আযহায় ছবিটি মুক্তি দিতে চান।

এদিকে এই ছবিতে সিয়ামের বিপরীতে নায়িকা কে—তা প্রকাশ করা হয়নি। এ  ব্যাপারে পরিচালক বলেছেন, একটা উপযুক্ত পরিকল্পনা করে কাজটি নিয়ে এগোচ্ছি। এখনো নায়িকা চূড়ান্ত করিনি। কথাবার্তা চলছে। হয়ে যাবে। শুটিংয়ের আগে আগে নায়িকার নাম প্রকাশ করার ইচ্ছা।’

এনএন
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ভারতজুড়ে চলা ককরোচ জনতা পার্টির (সিজিপি) প্রতিবাদের আঁচ এবার গিয়ে পড়ল বলিউডের আঙিনাতেও। শনিবার মুম্বাইয়ের ঐতিহাসিক অগুস্ত ক্রান্তি...
বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন এবং তাঁর প্রেয়সী সাবা আজাদ দেখতে দেখতে প্রেমের সম্পর্কের ৫টি বছর পূর্ণ করে ফেললেন! আর এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাবার সঙ্গে একাধিক...
টেলিভিশন অঙ্গনের অস্কার হিসাবে বিবেচিত ও মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডসের ৭৮তম আসর এবার বসেছিলো যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। এবার এমির ইতিহাসে এক অভাবনীয় ও অভূতপূর্ব রেকর্ডের জন্ম দিয়ে এক...
বিলুপ্তপ্রায় প্রজাতির একটি ‘লার গিবন’ আদর করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বড় ধরনের আইনি ও প্রশাসনিক জটিলতায় পড়েছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিক্রম। ইনস্টাগ্রামে পোস্ট...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর