রাতভর সোশ্যালে হানিফ সংকেতের মৃত্যুর গুজব

আপডেট : ২৫ মে ২০২২, ০২:০৮ পিএম

‘সড়ক দুর্ঘটনায় মারা গেছেন উপস্থাপক, পরিচালক, অভিনেতা, প্রযোজক, লেখক হানিফ সংকেত’! মঙ্গলবার (২৪ মে) রাত থেকেই এ গুজব ছড়িয়েছে টিকটক, ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ায়। নানা পেজ ও ব্যক্তিগত আইডি থেকে এ ভুয়া তথ্যের খবরটি ছড়ানো হয়।

এদিকে এমন খবরে লাখো ভক্ত এবং অনুরাগীরা শংকিত, ব্যথিত এবং চিন্তিত হয়ে পড়েন।

বুধবার (২৫ মে) হানিফ সংকেত সাংবাদিকদের বলেন, শুনেছি দুদিন আগে টিকটক নামের একটি সোশ্যাল মিডিয়া থেকে প্রথমে গুজবটি ছড়ায়। 

তারপর সেটিকে সত্য মনে করে বেশ ক’জন দায়িত্বশীল ব্যক্তি আমার মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে লিখেছেন। সেখান থেকেই বিষয়টি ভাইরাল হয়েছে।

হানিফ সংকেত জানান, গুজবের বিষয়টি তিনি পুলিশের সাইবার ক্রাইম ইউনিটকে জানিয়েছেন। তারা গুজব প্রচারকারীদের ধরতে কাজ করছেন। দুদিন পরপর দেশের নানা অঙ্গনের মানুষকে নিয়ে এসব মিথ্যে খবর ছড়ানো হয়। এটা খুবই দুঃখজনক।

আরও পড়ুন: ফজলির জিআই স্বত্ব পেলো রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ

এদিকে কিছু পেজ থেকে আবার দাবি করা হচ্ছে, হানিফ সংকেত নন, সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তার এক ভাই। 

হানিফ সংকেত এই তথ্যটিও ভুল বলে বিরক্তি প্রকাশ করেন জানান, তার ভাই বছর খানেক আগেই মারা গেছেন।


একাত্তর/এসি

জনপ্রিয় অভিনেতা ও সুপারস্টার জ্যাকি চ্যানকে নিয়ে সোমবার সোশ্যাল মিডিয়ায় মৃত্যু গুজব ছড়িয়ে পড়ায় তাঁর ভক্তদের মধ্যে চরম চাঞ্চল্য সৃষ্টি হয়েছিলো। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা জ্যাকি চ্যানের...
সোস্যাল মিডিয়ার যুগে ‘ভাইরাল’ শব্দটি ‍খুব পরিচিত। তাহসান-ফারিণের ‘রঙে রঙে রঙিন হব’ গানটি এখন ভাইরাল । কারণ এই গানের ইউটিউব ভিউ দেখলেই তা বোঝা যায়। বর্তমানে মিউজিক বিভাগের ট্রেন্ডিংয়ে এই গানটি উঠে...
অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সসদ্য আকবর হোসেন পাঠান ফারুক অনেকদিন ধরেই চিকিৎসা নিচ্ছেন। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে রয়েছেন তিনি। তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর