জনি ডেপের সাবেক স্ত্রীকে দেড় কোটি ডলার জরিমানা

আপডেট : ০২ জুন ২০২২, ১২:০৯ পিএম

সাবেক স্ত্রীর বিরুদ্ধে করা মানহানির মামলায় জিতেছেন হলিউড তারকা জনি ডেপ। আদালত তার সাবেক স্ত্রীকে ১৫ মিলিয়ন বা দেড় কোটি ডলার অর্থদণ্ড দিয়েছেন।

মাত্র ১৫ মাস সংসার করে ২০১৬ সালের মে মাসে বিচ্ছেদের আবেদন করেন হলিউড তরকা দম্পতি জনি ডেপ ও আম্বার হার্ড। খবর বিবিসির।

রয়টার্স লিখেছে, সাবেক এই তারকা দম্পতির দুই বছরের দাম্পত্য কতটা তিক্ততার জন্ম দিয়েছিল, তার বিস্তৃত বিবরণ পুরো বিশ্বের সামনে উঠে এসেছে এ মামলার ছয় সপ্তাহের শুনানিতে।

৩৬ বছর বয়সী ‘অ্যাকুয়াম্যান’ তারকা হার্ড মামলার শুনানিতে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলেছেন, কীভাবে তাকে সাবেক স্বামী জনি ডেপের ‘শারীরিক নির্যাতন’ সইতে হয়েছে।

তিনি বলেন, আমি প্রতি মুহূর্তে হয়রানির শিকার হয়েছি, নিগৃহের শিকার হয়েছি, হুমকির মুখে পড়েছি।

২০১৮ সালে সেই নির্যাতনের ঘটনা নিয়ে ওয়াশিংটন পোস্ট–এ একটি উপসম্পাদকীয় লেখেন আম্বার হার্ড।

স্বামীর হাতে নির্যাতনের শিকার হয়েছেন, পত্রিকায় এ নিয়ে নিবন্ধ লেখায় সাবেক স্ত্রীর নামে ৫০ মিলিয়ন ডলারের মানহানির মামলা করেন পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান তারকা জনি ডেপ।

পরে হার্ড উল্টো ১০০ মিলিয়ন ডলার মানহানির মামলা করেন জনির বিরুদ্ধে। গত মঙ্গলবার (৩১ মে) মামলার শুনানি শুরু হয়।

পাবলিক ফিগার হয়েও নিজেকে স্বামীর নির্যাতনের শিকার বলে দাবি করেন হার্ড। সেখানে তিনি লেখেন, ‘নির্যাতনের অভিযোগের পরও প্রতিষ্ঠানগুলো কীভাবে অভিযুক্ত পুরুষদের রক্ষা করে, বাস্তব জীবনে সেটা দেখার বিরল সুযোগ আমার হয়েছিল।’

যদিও সেখানে তিনি তার সাবেক স্বামীর নাম উল্লেখ করেননি। তবু জনি ডেপ লেখাটির কারণে তার ক্যারিয়ারে ক্ষতি হয়েছে দাবি করে হার্ডের বিরুদ্ধে মানহানির মামলা করেন।

image

শেষ পর্যন্ত জুরিরা সিদ্ধান্ত দিয়েছেন, ডেপের সঙ্গে দাম্পত্যের দিনগুলো নিয়ে হার্ড এমন কিছু অভিযোগ এনেছেন যা ‘মিথ্যা’ এবং সাবেক স্বামীর ‘সম্মানহানি’ করাই ছিল তার উদ্দেশ্য।

আরও পড়ুন: কেকে’র মাথা ও মুখে আঘাতের চিহ্ন, মামলা দায়ের

পাশাপাশি জুরিরা এও বলেছেন, ডেপের আইনজীবী ২০২০ সালে যখন ডেইলি মেইলকে বলেছিলেন, হার্ডের আনা অভিযোগগুলো ‘ভুয়া’, তাতে এই অভিনেত্রীরও মানহানি করা হয়েছে। ফলে আদালত বলেছে, ক্ষতিপূরণ হিসেবে হার্ড পাবেন ২০ লাখ ডলার।

সাত সদস্যের জুরি বোর্ড যখন তাদের রায় দিচ্ছিল, বাইরে জনি ডেপের নাম ধরে স্লোগান দিচ্ছিলেন তার ভক্তরা। তবে অন্য কাজে ব্যস্ততার কারণ দেখিয়ে রায়ের সময় উপস্থিত হননি ডেপ।


একাত্তর/আরএ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথ আবারও বিয়ের পিঁড়িতে বসে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ শোরগোল ফেলে দিয়েছেন!
হলিউডের সবচেয়ে চর্চিত ও রোমান্টিক জুটি 'ব্র্যাঞ্জেলিনা' ভাঙার পর দীর্ঘদিন মুখ বুজে সব সহ্য করেছেন ব্র্যাড পিট। প্রাক্তন স্ত্রী অ্যাঞ্জেলিনা জোলি এবং তাঁদের ছয় সন্তানের সাথে সম্পর্কের চরম টানাপোড়েন...
বক্স অফিস কাঁপানো ‘দ্য হাঙ্গার গেমস’ বা ‘এক্স-মেন’ ফ্র্যাঞ্চাইজির দাপুটে অভিনেত্রী জেনিফার লরেন্সকে কি কেউ ‘অসুন্দর’ বলতে পারে?
হলিউডে ‘গোল্ডেন কাপল’ খ্যাত জুটি অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট অবশেষে বিচ্ছেদের শেষ প্রান্তে চলে এসেছেন।
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর