সোশ্যাল মিডিয়া অশিক্ষিতদের চায়ের দোকান : নচিকেতা

আপডেট : ১০ জুন ২০২২, ০৫:৩১ পিএম

ভারতে সোশ্যাল মিডিয়ার পোস্ট নিয়ে প্রতিনিয়তই তৈরি হচ্ছে বিতর্ক। কিছুদিন আগে সঙ্গীতশিল্পী রূপঙ্করের একটি ভিডিও ঘিরেও তোলপাড় হয়। অভিযোগ উঠছে, সোশ্যাল মিডিয়ায় নিজেদের সীমা-পরিসীমা ভুলে যাচ্ছেন ব্যবহারকারীদের একাংশ। বাক-স্বাধীনতার কথা বলতে গিয়ে কেউ কেউ শালীনতা কিংবা এখতিয়ারের হিসাব গুলিয়ে ফেলছেন।

কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অরুচিকর ভাষায় সমালোচনা করার অভিযোগে আলোচিত-সমালোচিত ইউটিউবার রোদ্দূর রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ।

উত্তরবঙ্গে কাজের ফাঁকে এই সোশ্যাল মিডিয়া নিয়ে সুর চড়ালেন সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। স্বভাবসিদ্ধ ভঙ্গীতে নচিকেতার বললেন, ‘সোশ্যাল মিডিয়া অশিক্ষিতদের চায়ের দোকান।’ অন্যদিকে রোদ্দূর রায়কে নিয়ে প্রশ্ন উঠতে নচিকেতা জানান, তিনি চেনেন না। তাই এ নিয়ে কোনো বক্তব্যও নেই।

কাজের ফাঁকে পাহাড় ঘুরতে গিয়েছেন নচিকেতা। কলকাতা ফেরার আগে শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানেই সোশ্যাল মিডিয়া এবং সাম্প্রতিক একের পর বিতর্ক নিয়ে তাকে প্রশ্ন করা হলে নচিকেতার জবাব, ‘এ নিয়ে আমি খুব বেশি কিছু বলব না। কারণ আমার একটা ক্যাবলা ফোন (ফিচার ফোন) রয়েছে। ফলে সোশ্যাল মিডিয়ায় আমার থাকা হয় না। সোশ্যাল মিডিয়া একটা অশিক্ষিতদের চায়ের দোকানের মতো। সেটা নিয়ে মন্তব্য করার কোনো মানে হয় না। সেভাবে দেখতে গেলে আমি খুব আনসোশ্যাল।’

একইসঙ্গে রোদ্দূর রায়ের প্রসঙ্গ উঠতে নচিকেতার বক্তব্য, ‘আমি ভদ্রলোককে চিনি না। সুতরাং তার সম্পর্কে আমি কীবা মন্তব্য করব। কী বলেছে না বলেছে সেটাও খুব ভালো করে জানি না। যদি কিছু হয় আইন আইনের পথেই হাঁটবে।


একাত্তর/এসএ

এক সাক্ষাৎকারে নিজের পুরোনো সহকর্মী জন আব্রাহামকে নিয়ে এমন কিছু মন্তব্য করেছেন, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ শোরগোল পড়ে গেছে।
দীর্ঘ জল্পনা-কল্পনা ও সোশ্যাল মিডিয়ায় তুমুল চর্চার পর পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন ভারতীয় সুপারস্টার সামান্থা রুথ প্রভু।
জয়া আহসান ঘিরে বিনোদন পাতায় কোন খবর থাকবে না, এটা হতেই পারে না! যেন জয়াময় সোশ্যাল মিডিয়া। দেশের প্রথম সারির তারকার মধ্যে প্রথমেই উঠে আসে জয়ার নাম।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর