'ভেঙে গেলো বিটিএস'- খবরটি সঠিক নয়

আপডেট : ১৬ জুন ২০২২, ০৯:৪০ পিএম

বুধবার (১৫ জুন) 'ভেঙে গেলো বিটিএস' শিরোনামের একটি সংবাদ একাত্তর পোর্টালে প্রকাশিত হওয়ার পর সেটির তথ্যকে ফ্যাক্টওয়াচ টিম ‘ভুল’ হিসেবে চিহ্নিত করার পর সংবাদটি আপডেট করা হয়েছে।

বিটিএস ভাঙার খবর সত্য নয় বলে নিশ্চিত করে ব্যান্ডের সদস্যরা জানিয়েছেন, এর সদস্যরা আপাতত সলো প্রোজেক্টের ওপরই বেশি মনোযোগ দেবেন। 

উইভার্স অ্যাপে ব্যান্ডের সদস্য আরএম-এর বক্তব্যের অনুবাদ থেকে দেখা যায় তিনি লিখেছেন, 'গত কয়েকদিন ধরে সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিটিএস এর ভেঙে যাওয়া নিয়ে অনেক গুঞ্জন দেখছি। আমাকে অনেকেই এটা নিয়ে প্রশ্ন করছেন। আমি সততার সাথে বলতে চাই, এখনি সবকিছু শেষ হচ্ছে না। বিটিএস ফেস্তায় আমার কান্নার ছবি ভাইরাল হয়েছে, এবং সেটা আমি শেয়ার না করার কোনো কারণ দেখি না। সবকিছুই শেয়ার করার সাহস মাঝে মাঝে অপ্রয়োজনীয় ভুল বোঝাবুঝি তৈরি করে।' 

বিটিএস-এর স্বত্ত্বাধিকারী হাইবও এক বিবৃতিতে জানিয়েছে, বিটিএস বিরতি নিচ্ছে না। এই মুহুর্তে সদস্যরা নিজেদের ব্যক্তিগত প্রজেক্টে বেশি মনোনিবেশ করবেন। 

উল্লেখ্য, ১৪ জুন 'বিটিএস ফেসতা' নামক আড্ডাটি ইউটিউব ও বিভিন্ন মাধ্যমে সম্প্রচার করা হয়। ভিডিও’র ২১তম মিনিটে ব্যান্ড মেম্বর সুগা কোরিয়ান ভাষায় বলেন, আমরা একটি সাময়িক বিরতিতে যাচ্ছি। এরপর সদস্যরা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা, সঙ্গীত ক্যারিয়ার এবং বিটিএস এর সঙ্গে কাটানো সময় নিয়ে কথা বলেন।
এর সূত্র ধরেই অনেক সংবাদমাধ্যম ধরে নেন, বিটিএস ভেঙে যাচ্ছে এবং সদস্যরা কেবলমাত্র এককভাবে গান করবেন। বাংলাদেশসহ বিশ্বের বেশ কিছু দেশের গণমাধ্যম ভুল সংবাদটি পরিবেশন করেন। ফ্যাক্টওয়াচ প্রতিষ্ঠানের মাধ্যমে এই ভুল সম্পর্কে জানা যায়।

একাত্তর/এসজে
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস তাদের নতুন অ্যালবাম ‘অরিরাং’ প্রকাশের পরপরই বিশ্ব সফরে বেরিয়েছে, আর যেখানেই তারা পা রাখছে, সেখানেই তৈরি হচ্ছে এক অভাবনীয় উন্মাদনা। সম্প্রতি মেক্সিকো সিটিতে...
মদ্যপ অবস্থায় বৈদ্যুতিক স্কুটার চালানোর অভিযোগে কে-পপ ব্যান্ড বিটিএসের সদস্য সুগাকে ১৫ মিলিয়ন ওন (সাড়ে ১১ হাজার ডলার বা ৮ হাজার ৬০০ ইউরো) জরিমানা করা হয়েছে।
দক্ষিণ কোরিয়ার কে-পপ মিউজিক সেনসেশন বিটিএসদের জীবনী নিয়ে প্রকাশিত হতে যাচ্ছে একটি কমিক বই। ‘ফেম: বিটিএস’ নামে এই বই প্রকাশিত হবে বুধবার।
গ্রুপ হিসেবে কে-পপ ব্যান্ড ব্ল্যাকপিঙ্ক নতুন চুক্তিতে সই করেছে। এর মাধ্যমে তারা তাদের ভক্তদের জানালো- তারা বিভক্ত হচ্ছে না। কিছুদিন আগে ব্ল্যাকপিঙ্ক ভেঙে যাওয়ার তুমুল গুঞ্জন চলছিলো।
বিশ্বের দুই প্রভাবশালী সামরিক পরাশক্তি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে এক সফল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি,...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর